আনন্দীর জন্য অপেক্ষা করছে মরণফাঁদ! এই ভয়ংকর বিপদ সংকেত কি বুঝতে পারবে নায়িকা? টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদি বাধ্য হয়েই তিতিরের মিথ্যের সাথে জড়িয়ে গিয়ে তাকে লাহিড়ী বাড়িতে থাকার অনুমতি দেয়। এদিকে আনন্দী তো কিছুতেই আদিকে বোঝাতে পারে না যে তিতির এবং নন্দিনী সমস্ত কিছুই একসাথে মিলে প্ল্যান করে করছে। এদিকে বিজয়া, তনুশ্রী সবাই তো বুঝতে পারে তিতির ইচ্ছে করে এগুলো করছে। আনন্দী ভাবতে থাকে কিভাবে তিতিরকে শাস্তি দেওয়া যায়।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 14 January, আনন্দী আজকের পর্ব ১৪ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

ঠাম্মির সাহায্যে আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করার রাস্তা খুঁজে পায়। তারপর আনন্দী আদির সামনে তিতিরের সমস্ত আসল সত্যিই ফাঁস করে দেয়। আদি দেখতে পায় কিভাবে তিতির ইচ্ছে করে নিজের মাথা নিজে ফাটিয়ে আনন্দীর নামে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে। তারপর নিজে বিপদে পড়ে গেছে দেখে আদির পা ধরে ক্ষমা চায় তিতির।

আনন্দী আজকের পর্ব ১৫ জানুয়ারি (Anondi Today Episode 15 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দীকে বিপদে ফেলতে নতুন প্ল্যান করে সুপায়ন এবং তিতির। এদিকে আনন্দী বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করার প্ল্যান করে। প্রথমে বাড়ির কেউই এই প্ল্যানে রাজি হচ্ছিল না কিন্তু সুপায়ন ভাবে এটাই সুযোগ আনন্দীকে শেষ করার, তাই তিতিরকে নিয়ে প্ল্যান করে ফেলে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ভয়ংকর দুর্ঘটনার শিকার বর্ষীয়ান অভিনেত্রী! ধারাবাহিককে বিদায় জানালেন বাসন্তী দেবী!

এরপর পরের দিন যখন আদিরা পিকনিকে যাওয়ার জন্য রওনা হয় ঠিক তখন তিতির আবার মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে। এদিকে আদি বুঝতে পারে না যে তিতির এগুলো নাটক করছে। কিন্তু আনন্দী তো ভালোই বুঝতে পারে তিতিরের এই নাটক। আর পিকনিকে গেলেই তো বিপদ অপেক্ষা করছে আনন্দীর জন্য। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button