“সবার সাথে সবকিছু করা যায় না”- অরিন্দম শীলকে নিয়ে মুখ খুললেন অরুণিমা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অরুনিমা ঘোষ (Arunima Ghosh)। প্রতি বছর তার কোন নতুন নতুন ছবি না বেরোলেও অভিনয় জগতে কিন্তু নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী (Actress)। বর্তমানে সব ছবিতে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়েন না, যেকোনো ছবিতে অভিনয় করার আগে বুঝে শুনে রাজি হন। সিনেমা চুজ করার ক্ষেত্রে ভীষণই চুজি হয়ে গিয়েছেন এটাই বলা যায়।

শেষবার দেখা গিয়েছিল মায়াকুমারি ছবিতে অভিনয় করতে। সেই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক অরিন্দম শীল। যাকে নিয়ে বর্তমানে তোলপাড় টলি ইন্ডাস্ট্রি। সম্প্রতি আরজি কর কান্ডের পর নানান ঘটনা উঠে আসছে। টলি পাড়ার নানান ঘটনাও শোনা যাচ্ছে। বিভিন্ন পরিচালক, প্রযোজকদের নামে অভিযোগ শোনা যাচ্ছে এমন এমন অভিযোগ উঠে আসে যা সত্যি অবিশ্বাস্য। তার মধ্যে কিছুদিন আগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী। সেই কারণে বর্তমানে পরিচালক সাসপেন্ড হয়ে রয়েছে। এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অরুনিমা ঘোষ।

Arunima-Ghosh

সাক্ষাৎকারে কি বললেন অভিনেত্রী

অভিনেত্রীর কথায় ‘আমি কোনদিনই ফোমো বা ইনসিকিউরিটিতে ভুগিনী। হ্যাঁ তবে যখন প্রথম দিকে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে তখন একটা ভয় কাজ করতো, ঠিক ভয় না তবে নিজেকে প্রমাণ করার একটা খিদে ছিল। তাই জন্য সমস্ত ছবিতে রাজি হয়ে যেতাম তখন এতো চুজি ছিলাম না। এখন আর আমি কোন দৌড়ে নেই, আমি মানুষ আমি একজন অভিনেত্রী। আমার যে কাজটা করতে ভালো লাগে আমি সেই কাজটাই করি। বছরে একটা কাজ করব ভালো কাজ করবো। আর আমার মনে হয় আমার দর্শক আমাকে ভালবাসে তাই আমি এখনো ইন্ডাস্ট্রিতে রয়েছি। কারোর জন্য নয়।’

‘আমার পিআর খুব খারাপ। এত খারাপ পিআর নিয়ে টলিউডে এখন আর কাজ পাওয়া যায় কিনা জানি না! সব সময় পার্টিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, গল্প করতে হবে, তবে কাজ পাওয়া যাবে, এটার মধ্যে পড়তে ইচ্ছা করে না। সবাই তো সবসময় আলোতে থাকতে পারে না, সেটা সম্ভব নয়’। অরিন্দম শীলের ছবি মুক্তি এবং সাসপেন্ড হওয়া নিয়ে অভিনেত্রী জানিয়েছেন ‘মিতিনমাসি রয়েছে, এছাড়াও আমি আগের বছর অরিন্দমদার সাথে একটি ছবিতে কাজ করেছি। ইস্কাবনের বিবি, সেটাই মুক্তি পাওয়ার কথা রয়েছে, জানি না কি হবে।’ ছবিটিও মুক্তির কথা রয়েছে এবার কার কোন বিষয়ে খারাপ লেগেছে সেটা তো আমি জানি না কারণ সেখানে আমি উপস্থিত ছিলাম না তবে হ্যাঁ যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে’।

আরও পড়ুনঃ “একা থাকতে থাকতে ভুল মানুষকে বিশ্বাস করেছি”- কাকে ইঙ্গিত করলেন অভিনেত্রী স্বস্তিকা?

‘আমি কারোর হয়ে কথা বলতে চাই না কারণ ওই জায়গায় আমি ছিলাম না, তাই কি হয়েছে আমি তো ঠিক জানি না। চাইবো যাতে সবকিছু মিটমাট হয়ে যায়, যদি কিছু ভুল বোঝাবুঝি হয় সেটাও যাতে ঠিক হয়ে যায়। আর আমার মনে হয় ব্যবহারটা একটু ঠিক করা উচিত, কারণ সবার ক্ষেত্রে তো পরিস্থিতি সমান হয় না।’

Back to top button