এক লাফে প্রথম হলো রাই! প্রথমবার টিআরপিতে ধামাকা করল মিঠিঝোরা!

ধারাবাহিক হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

ধারাবাহিক শুরুর সময় থেকে তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছিল। বর্তমানে ধারাবাহিকে রাই এর জীবনের গুরুত্বপূর্ণ সময় দেখানো হচ্ছে। যারা এই ধারাবাহিকের নিত্য দর্শক তারা তো প্রত্যেকেই জানেন বর্তমানে রাইয়ের জীবনে কতটা কঠিন সময় চলছে। কিছুদিন আগেই এক কঠিন অসুখ ধরা পড়েছিল তাই অপারেশন করার পর এখন বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে রাই। অন্যদিকে অনির্বাণের সঙ্গে তার আবার দূরত্ব তৈরি হয়েছে। অনির্বাণের সন্দেহের কারণেই আর কোনদিন অনির্বাণ রাইকে ফিরে পাবে কিনা সেই নিয়ে বেশ চিন্তিত দর্শক। তবে অনির্বাণের এই বারবার রাইকে ভুল বুঝে মিথ্যে অপবাদ দেওয়া তাকে অপমান করা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে রাই। তাই এবারে রাই সিদ্ধান্ত নিয়েছে এবার যাই হয়ে যাক অনির্বাণকে সে আর কোনমতেই ক্ষমা করবে না, আর রাইয়ের এই সিদ্ধান্তে দর্শকও সহমত।
প্রথমদিকে এই ধারাবাহিক টিআরপি তালিকায় খুব একটা ভালো ফলাফল করতে না পারলেও যত দিন যাচ্ছে ধারাবাহিকের প্রতি ভালো লাগা তৈরি হচ্ছে দর্শকদের। বিশেষ করে রাই এবং অনির্বানের সম্পর্কের সাথে সকলের কাছে এই ধারাবাহিক একটা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। তাই এই ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ বাড়ছে। আর তার প্রভাব পড়েছে টিআরপি তালিকায়। এই সপ্তাহের টিআরপির তালিকায় অস্বাভাবিক ভালো ফল করেছে জি বাংলার মিঠিঝোরা। যা এতদিনে হয়নি তা এই সপ্তাহে করে দেখিয়েছে মিঠিঝোরা টিম।
আরও পড়ুন: সৃজনকে কলঙ্কমুক্ত করতে সুইটিকে ফাঁদে ফেলল পর্ণা! শুরু হল পর্ণার মিশন রঘুনাথপুর!
এই সপ্তাহে মিঠিঝোরার টিআরপি রেটিং
বলা যেতে পারে রাইয়ের অসুস্থতার কারণেই মিঠিঝোরা আবার নতুন করে সকলের ভালোবাসা পাচ্ছে। টিআরপি তালিকায় এত ভালো ফলাফল করছে। আসলে রাইয়ের এই একা লড়াইয়ের গল্প দর্শক ভীষণই ভালোবাসছেন। রাইয়ের জেদ তার লড়াইয়ের গল্প দর্শক পছন্দ করছেন। যার কারণে টিআরপি তালিকাতে তার বেশ প্রভাব পড়েছে। এই সপ্তাহে ধারাবাহিক শেষ থেকে একেবারে উপরের দিকে উঠে এসেছে তালিকায়। স্লট লিড করেছে এই ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি তালিকায় চোখ রাখলেই দেখতে পাবেন ধারাবাহিক এবারে পঞ্চম স্থান দখল করে নিয়েছে টিআরপি তালিকাতে। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.৫। দর্শকরা হয়তো কল্পনাও করতে পারেনি। মিঠিঝোরা একেবারে শেষ থেকে প্রথম পাঁচে উঠে আসবে।

