মাত্রা ছাড়ালো পাগলামি! গা থেকে জামা খুলে অরিজিৎ সিংয়ের দিকে ছুড়ে দিলেন এক মহিলা ভক্ত!

বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়কের (Famous Singer) তালিকায় প্রথমেই রয়েছে অরিজিৎ সিং (Arijit Singh)। ৮ থেকে ৮০ খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেক শ্রোতার মন জয় করে নিয়েছেন অরিজিৎ। রিয়েলিটি শো (Reality show) এর মঞ্চ ধরে গানের জগতে পা রেখেছিলেন তিনি। সেখানে জনপ্রিয়তা পাননি ঠিকই কিন্তু পরে মিউজিক কম্পোজার প্রীতমের হাত ধরে গানের জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন সকলের প্রিয় অরিজিৎ সিং।

তারপর থেকে তো আর পেছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক ব্লকবাস্টার ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান করেছেন রাতারাতি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বর্তমানে জনপ্রিয়তার কারণেই বিভিন্ন জায়গায় গায়ক গায়করা কনসার্টে উপস্থিত হন। সেরকমই অরিজিৎ সিংকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কনসার্ট করতে দেখা যায়।

এবারে সেরকমই এক কনসার্টে ঘটলো লজ্জাজনক ঘটনা। যার জন্য নিজেই লজ্জিত হয়ে পড়েছেন অরিজিৎ। ভক্তের এমন কান্ডে লজ্জায় লাল হয়ে গিয়েছেন জনপ্রিয় গায়ক। ভক্তরা যে পাগলামির এমন চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে পারে সেটা তারা ধারণাই ছিল না। তবে কি এমন ঘটল ওই কনসার্ট এ যার জন্য লজ্জিত হয়ে পড়লেন অরিজিৎ?

কিছুদিন আগেই অরিজিৎ একটি কনসার্টে গান গাইতে গিয়েছিলেন স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় হয়েছিল ওই দিনও। জনপ্রিয় গায়কের গান সামনে থেকে শোনার সুযোগ কি আর কেউ হাতছাড়া করে। অরিজিতের ভক্তরা ভিড় জমিয়েছিলেন তাদের প্রিয় গায়কের গান সামনে থেকে শোনার জন্য। আর কনসার্টে গান গাইতে গাইতে ভক্তরা মাঝেমধ্যেই বিভিন্ন জিনিস পত্র এগিয়ে দেয় অটোগ্রাফ নেওয়ার জন্য। অরিজিতের সাথেও তেমনটাই হয়েছিল। ভক্তরা কখনো নিজের সোয়েটার, কখনো ফোনের কভার এগিয়ে দিচ্ছিলেন অটোগ্রাফ পাওয়ার জন্য। আর সেখানে এক অদ্ভুত কান্ড করে বসলেন এক মহিলা ভক্ত।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মাত্র ৪৬ বছর বয়সেই জীবন যুদ্ধে ইতি টানলেন অভিনেতা! বিনোদন জগতে ফের নক্ষত্রপতন!

কনসার্ট চলাকালীন নিজের গা থেকে টপ খুলে দিয়ে ছুড়ে মারলেন গায়কের দিকে। আর সেটা হাতে নিয়েই সকলের সামনে তুলে ধরলেন অরিজিৎ। নিজেও যে বেশ লজ্জায় পড়েছেন সেটা বোঝা গেল তার মুখ দেখেই। লজ্জায় লাল হয়ে মহিলা ভক্তের টপের উপর অটোগ্রাফ দিলেন। যদিও পরনের টপ খুলে অরিজিতের দিকে ছুড়ে মেরেছেন কিনা সেই নিয়ে নিশ্চিত নয় কেউই। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।

Back to top button