অল্প বয়সে নিজের বাবার লা’লসার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী! এইবার মুখ খুললেন তিনি!

বিগত দেড় মাস ধরে কলকাতার ছবিটা আমাদের কাছে অন্যরকম ভাবে ফুটে উঠেছে। আরজিকর (R.G. Kar) কাণ্ডে গত ১ মাস ধরে পথে নেমেছে সাধারণ জনতা থেকে শুরু করে টলিউডের শিল্পীরা। দফায় দফায় মিছিল, সমাবেশ হচ্ছে চারিদিকে। বিচারের দাবি চেয়ে প্রতিদিন প্রতিবাদ মিছিলে করছেন হাজার হাজার মানুষ। আরজিকরে (R.G. Kar) চিকিৎসকের প্রতি হওয়া অন্যায়ের বিচার চেয়ে এবং নারীদের সুরক্ষার দাবিতেই মূলত এই মিছিল। প্রতিদিনই দফায় দফায় সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রেটিরাও পথে নামছেন।
এসবের মাঝেই মেয়েদের প্রতি হওয়া যৌ’ন নি’র্যাতনের বিভিন্ন খবর উঠে আসছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেয়েদের প্রতি এই ধরনের অন্যায় বহু যুগ আগে থেকে হয়ে আসছে বলে দাবি সকলের। আমরা প্রত্যেকেই জানি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা কালো অন্ধকার দিক রয়েছে। যেখানে অনেক সময় নোংরামি হয়ে থাকে। আরজিকর কান্ডের পর থেকে সেই খবর যেন আরো বেশি করে গর্ত থেকে বেরিয়ে আসছে।
সম্প্রতি সেরকমই ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর একাধিক অভিযোগ উঠে এসেছে। যা নিয়ে বর্তমানে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ ‘আমি তো মাত্র ৮ বছর বয়সেই নিজের বাবার নি’র্যাতনের শিকার হই।’ আর এই কথায় তোলপাড় হয়ে গেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনেত্রী একবার ২০২৩ সালে এবিষয়ে মুখ খুলেছিলেন। কত ছোট বয়সে নিজের সবথেকে কাছের মানুষ বাবার লোভের শিকার হন। ১৫ বছর বয়সে এসে প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। ততদিনে তার বাবার মৃ’ত্যু হয়েছে।
কী হয়েছিল আসল ঘটনা?
অভিনেত্রীর কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বিরাজমান #মিটু যখন আপনাকে বিপর্যস্ত করে, ঠিক তখন সেই মহিলাদের কুর্নিশ যাঁরা তখনও তাঁদের পা মাটিতে শক্ত করে রেখেছিলেন। এই নির্যাতন বন্ধ করার জন্য হেমাকমিটি-র খুব প্রয়োজন ছিল। কিন্তু তা কি হবে? তবে শুধু ইন্ডাস্ট্রিতে নয়, কেরিয়ারে উন্নতির প্রত্যাশায় আপোস করা, বা মহিলাদের থেকে যৌ’নতা চাওয়া এই বিষয়টি প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। শুধু একজন মহিলাকে একা এই বিষয়টির মধ্যে দিয়ে যেতে হয়, এমনটা নয়, বহু পুরুষও এর শিকার হন।
অভিনেত্রী আরও বলেন ‘মনে রাখবেন, প্রতিটি পুরুষও একজন নারীর ঘরে জন্মগ্রহণ করেছে। যে নারী অবিশ্বাস্য ব্যথাও ত্যাগ সহ্য করেছেন। অনেক মহিলা আপনার লালন-পালনে অপরিহার্য ভূমিকা পালন করেছে। আর সেটাই আপনাকে আজকের ব্যক্তিতে রূপ দিয়েছে। আপনার মা, বোন, মাসি, শিক্ষক এবং বন্ধুবান্ধব। তাই আমাদের সঙ্গে দাঁড়ান, আমাদের রক্ষা করুন এবং সেই মহিলাদের সম্মান করুন যাঁরা আপনাকে জীবন এবং ভালবাসা দিয়েছেন। সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের কণ্ঠস্বর শোনা হোক এবং আপনাদের কর্মকাণ্ডে প্রত্যেক নারীর প্রাপ্য সম্মান ও সহানুভূতির প্রতিফলন ঘটুক।’
আরও পড়ুন: “ওর কাছে যাস না, লোকটা বদমাইশ”- মানসিক যন্ত্রণা চেপে পেটের দায়ে অভিনয় করে গিয়েছেন বিপ্লব চ্যাটার্জী!
এই নির্মম ঘটনাটি ঘটেছে মলিউড বা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। বিস্ফোরক এই অভিযোগ করেছেন মালায়ালি অভিনেত্রী খুশবু সুন্দর। এছাড়া অভিনেত্রী জানিয়েছেন ইতিমধ্যেই মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৫ জনেরও বেশি অভিনেত্রী তাদের সহকর্মীর হাতে যৌ’নতার লোভের শিকার হয়েছেন।

