স্ট্রোকের পর গুরুতর অসুস্থ স্মার্ট দিদি নন্দিনী! বন্ধ ডালহৌসির ভাতের হোটেল, জানাল পরিবার!

ডালহৌসির মোড়ে ভাতে হোটেল চালিয়ে রুজি রোজগার ‘স্মার্ট দিদি’ নন্দিনীর (Smart Didi Nandini)। বাবার হোটেলের ভার নিয়ে পরিবারের মুখে ভাত তুলে দিয়েছেন তিনি। ডালহৌসি গেলেই হাতা খুন্তি নিয়ে লড়তে দেখা যেত নন্দিনী দিদিকে। ব্ল্যাক টি শার্ট আর গলায় হেডফোন ঝুলিয়ে ব্যবসা করা দিদি ক্রমে পরিচিত হয়ে উঠলেন। ভাইরাল নন্দিনী দিদির দোকান হঠাৎ করেই বন্ধ! কিছু সন্দেহ হয়েছিল ভক্তদের। তবে এবার জানা গেল মন খারাপ করা কথা। গুরুতর অসুস্থ নন্দিনী দিদি। থাকছেন বেড রেস্টে।
নন্দিনী দির হোটেল নিয়ে আলোচনার শেষ নেই। নিত্যদিন এই হোটেলের সামনে উপচে পড়ে ভিড়। ভাইরাল ভিডিও এর দরুণ রাতারাতির জনপ্রিয় হয়ে ওঠেন নন্দিনী দি। প্রতিদিন ইউটিউবাররা ভিড় জমাতেন হোটেলের সামনে। উদ্দেশ্য একটু কথা বলা, দুটো ভিডিও ক্লিপস যা কিনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

আর এই জনপ্রিয়তার হাত ধরেই এখন সকালের কাছে পরিচিত ডালহৌসি স্মার্ট দিদি। ভাতের হোটেল ছেড়ে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে তিনি নিজের রেস্তোরা খুলেছেন। ব্যবসা কার্যতই ফুলে ফেঁপে উঠেছে নন্দিনী দির। সমাজমাধ্যমেও তার ফলোয়ার্স সংখ্যা নিতান্ত কম নয়। এহেন ও স্মার্ট দিদি হঠাৎ করেই উবে গেলেন কোথায়? কেন হঠাৎ বন্ধ তাঁর ভাতের হোটেল?
জনপ্রিয়তার হাত ধরে সিনেমাতেও অভিনয় করেন স্মার্ট দিদি নন্দিনী। নিজের ক্যারিয়ারের কাঙ্খিত সাফল্য ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তিনি। তবে হঠাৎ করেই দুঃসংবাদ। স্ট্রোক হয়েছিল নন্দিনী দিদির। যার কারণে শরীরের একটা সাইড কার্যত অকেজো হয়ে যাচ্ছিল তার। ডাক্তারের পরামর্শে আপাতত কিছুটা ভালো আছেন দিদি। রয়েছেন সম্পূর্ণ বেড রেস্টে।
আরও পড়ুনঃ ‘কিন্তু ডাউন ফলটা হয় পরে…’ জীবনের কঠিন পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন পর্দার গিনি তথা ঐশী!
দিদির পরিবারের কাছ থেকে জানা গিয়েছে, তিনি এখন খানিকটা সুস্থ। তবে অসুস্থতার কারণে বন্ধ থাকছে ভাতের হোটেল। নন্দিনী দি সুস্থ হলে ফের গমগম করে উঠবে ভিড়। ব্যস্ত সমর্থ দিদি ফিরবেন তার নিজের কাজে। ততদিনের জন্য দিদির সুস্থতা কামনা করছেন স্মার্ট দিদির অনুরাগীরা।

