বাসন্তী পোলাওকে হার মানাবে পিঙ্গলি পোলাও! স্বাদে পুষ্টিতে অতুলনীয় এই পোলাও! জেনে নিন কী করে তৈরি করবেন এই চট জলদি রেসিপি

বাড়িতে কোন অনুষ্ঠান হলেই আর যেন প্রতিদিনের মতো সাদা ভাত খেতে ইচ্ছা করে না। একটু অন্যরকম কিছু হলে জমে যায় পাত টা। আবার অনেকে পোলাও বা ফ্রাইড রাইস খেতে চায় না। তাদের জন্য আজকের নিয়ে আসা হলো এমন এক পদ্ধতির পোলাও যা আপনাকে একেবারে অন্য স্বাদ অনুভব করবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন পিঙ্গলি পোলাও।

উপকরণ – এক কাপ বাসমতি চাল, লাল হলুদ এবং সবুজ ক্যাপসিকাম, তেজপাতা,দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোটা গোল মরিচ, সাদা তেল, ২০০ গ্রাম পনির, নুন, চিনি, গরম মসলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ ময়দা , ঘি , দুধ, কাজু, কিশমিশ

পদ্ধতি – প্রথমে এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনি চাইলে এই জায়গায় গোবিন্দভোগ চালও নিতে পারেন। তারপরে ধোয়া হয়ে গেলে একটি পাত্রে কিছুটা পরিমাণ জল গরম হতে দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে এবং তারপর তাতে ধুয়ে রাখা চাল গুলোকে দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তার মধ্যে গোটা দারচিনি, তেজপাতা লবঙ্গ, এলাচ আর গোল মরিচ সব দিয়ে দিতে হবে এবং আবার চালটাকে ফুটতে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে চালটি ৭০% সেদ্ধ হয়ে গেছে তারপরেই চাল থেকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। মাঝে সাদা তেল ব্যবহার করার কারণ হলো চালগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না বা দলা পাকিয়ে যাবে না তার জন্যই।

এরপর ২০০ গ্রাম পনির নিতে হবে এবং সেটিকে ভালো করে ঝুরঝুর করে গ্রেট করে ফেলতে হবে। আপনি যদি কিউব পনির নেন তবেই এমনটা করতে হবে আর যদি আপনি বাড়িতে বানানো পনির নেন তাহলে এটাকে আর আলাদা করে গ্রেট করে নিতে হবে না। তারপর যখন ভালো করে পনিরটা গ্রেট হয়ে যাবে তার মধ্যে দু টেবিল চামচ ময়দা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, গরম মসলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা এলাচ গুঁড়ো এবং এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে পুরো মিশ্রণটাকে ডো মতো করে মেখে ফেলতে হবে। একটা নরম ডো করে এই সব কিছু মেখে ফেলতে হবে।

তারপরে যে লাল হলুদ এবং সবুজ ক্যাপসিকাম গুলো ছিল সেগুলিকে চৌক কিউব করে কেটে নিতে হবে। আর সেই ক্যাপসিকাম গুলোকে সব একটি পাত্রের মধ্যে রেখে একটা করে লেচি কেটে ভালো করে গোল করে শেপ দিয়ে ক্যাপসিকাম গুলোর আস্তরণ ওপরে লাগিয়ে নিতে হবে। ক্যাপসিকাম লাগানোর পরেই ওই গোল আকৃতিটার ডোগুলো একেবারে রংবেরঙের সুন্দর দেখতে হয়ে যাবে। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল এবং তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে সেটা গরম হওয়ার পরে গোল গোল যে আকৃতির মণ্ডগুলো তৈরি করা হয়েছিল সেগুলিকে অল্প আঁচে ভেজে নিতে হবে। আপনি চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন। খুব বেশি করে ভাজবেন না তাহলে পনির গুলো শক্ত হয়ে যাবে কিছুটা লাল লাল হলেই তুলে নিতে হবে।

এরপর ওই ঘি এবং সাদা তেলের মধ্যেই কাজু কিসমিস গুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তারপর তাতে কিছুটা আরো ঘি দিয়ে সেদ্ধ করে রাখা চাল গুলোকে দিয়ে কিছুটা চিনি এবং কিছুটা গরম মসলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেরে দিতে হবে যাতে সবগুলো ভাতের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এরপর ভেজে রাখা সেই পনিরের গোল গোল আকৃতির মণ্ডগুলোকে ভাতের মধ্যে দিয়ে এবং ভেজে রাখা কাজু কিসমিস গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ক্যাপসিকাম গুলো ভাতের সাথে ভালো করে মিশে যায়। তারপরেই তৈরি হয়ে যাবে পিঙ্গলি পোলাও। এটি দেখতে এত সুন্দর রং বেরঙের হয় যে আপনি দেখে আর নিজেকে খাওয়া থেকে আটকে রাখতে পারবেন না। আর একবার মুখে দিলেই সেই স্বাদ কোনদিনও ভুলতে পারবেন না।

Back to top button