হলো না শেষ রক্ষা! প্রিয়ম্বদার জালে ধরা পড়ল মৈনাক! এই চরম সংকট থেকে বসু পরিবারকে কিভাবে বাঁচাবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, ভুয়ো খবরের চ্যানেলের নাম ব্যবহার করে সাংবাদিক সেজে ঢোকার বিষয়টি শুরু থেকেই বেশ ঝুঁকিপূর্ণ ছিল। প্রিয়ম্বদা এই নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুললেও, শিরিন বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে সানির থেকে টাকা ফেরত দিয়ে বেরিয়ে আসে। তবে আসল ঘটনাটি ঘটে এর পরেই প্রিয়ম্বদার বাড়িতে আগে থেকে লুকিয়ে রেখে আসা গোপন ক্যামেরায় তার আসল চেহারা ধরা পড়ে যায়। এমনকি বাণীর মুখে তার চা ছুঁড়ে মারার দৃশ্যটিও ক্যামেরায় স্পষ্ট রেকর্ড হয়ে যায়।
এখন মূল সমস্যা হলো, প্রিয়ম্বদার এই অপরাধের প্রমাণ পেশ করতে গেলে সেই গোপন ক্যামেরাটি তার বাড়ি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনতে হবে। কারণ, ভুয়ো চ্যানেলের কথা প্রিয়ম্বদা জানতে পারলে সবাই বড় বিপদের মুখে পড়বে। ঠিক এই কঠিন সময়ে পারুলের মিশনে ফিরে আসাটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। কিন্তু সে নিজে গিয়ে ক্যামেরাটি উদ্ধার করবে, নাকি অন্য কোনো উপায়ে প্রমাণ সামনে আনবে সেটাই এখন দেখার।
তবে গল্পের মোড় ঘুরে যায়, যখন পারুলদের এই পরিকল্পনা হঠাৎ করেই ধাক্কা খায়। মৈনাক দা প্রিয়ম্বদার কাছে পৌঁছানোর পরেই তাকে ধরে ফেলা হয়। পরিস্থিতি সামলানোর কোনো সুযোগই মেলে না, এবং ঠিক একই সময়ে গোপন ক্যামেরাটিও হঠাৎ বন্ধ হয়ে যায়।
ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কোনো আপডেট না পাওয়ায় পারুল এবং রায়ান ভীষণ উদ্বেগে পড়ে যায়। রায়ান ভয় পেয়ে যায় যে মৈনাক দার হয়তো বড় কোনো ক্ষতি হয়ে গেছে। সে প্যানিক করতে শুরু করলে পারুল তাকে শান্ত করে এবং যুক্তি দিয়ে বোঝায় যে সেখানে বৌদি আছে, সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে পরিস্থিতি সামলে নেবে।
আরও পড়ুনঃ ছোট্ট মিঠির গায়ে আঁচ লাগতেই প্রতিবাদী পল্লবী! অপমান সহ্যের সীমা ছাড়াতেই রুখে দাঁড়ালো সে! দাদার অপমানের কড়া জবাব দিলো পল্লবী!
কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিয়ে বৌদির একটি ফোন আসে। কান্নাকাটি করে বৌদি পারুলকে জানায় যে সব শেষ হয়ে গেছে প্রিয়ম্বদা মৈনাক দাকে ধরে ফেলেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। যে পরিকল্পনার ওপর ভরসা করে তারা এগোচ্ছিল, তা মুহূর্তের মধ্যে ভেস্তে গেল। এখন মৈনাক দাকে পুলিশের হাত থেকে বাঁচানোই পারুল ও রায়ানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

