ছোট্ট মিঠির গায়ে আঁচ লাগতেই প্রতিবাদী পল্লবী! অপমান সহ্যের সীমা ছাড়াতেই রুখে দাঁড়ালো সে! দাদার অপমানের কড়া জবাব দিলো পল্লবী!

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আসল ঝড়ের সূচনা হয় কমলা ও শ্রীনিবাস বাড়িতে ফেরার পর। বাড়ি ফিরে তারা জানতে পারে পল্লবী এখনো অফিস থেকে ফেরেনি, যা নিয়ে পরিবারে চরম দুশ্চিন্তা তৈরি হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সমর কটুকথা বলতে শুরু করে। সে পল্লবী ও ঝিনুককে এক পাল্লায় মেপে পরিবারের সম্মান নষ্ট করার জন্য তাদের ওপর দোষ চাপায় এবং পরিবেশ আরও বিষাক্ত করে তোলে।

তবে এবার আর চুপ থাকেননি শ্রীনিবাস। নিজের বাড়ির মেয়েদের নিয়ে এমন অপমানজনক কথা শুনে তিনি সমরের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। ছেলেকে সরাসরি “অপদার্থ” বলে কড়া জবাব দেন এবং জানান যে মেয়েদের সম্মান নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা দেখা উচিত। অন্ধভাবে ছেলেকে সমর্থন না করে শ্রীনিবাসের এই প্রতিবাদ তাঁর সঠিক অভিভাবকত্ব ফুটিয়ে তোলে।

আরও পড়ুন: গোপন ক্যামেরাতেই মুখোশ খুলবে প্রিয়ম্বদার! শত্রুর ঘেরাটোপ থেকে কীভাবে উদ্ধার হবে নোংরামির প্রমাণ? অসম্ভবকে সম্ভব করতে নতুন অবতারে পারুল!

ওদিকে ঝিনুকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে নতুন ঝড় ওঠে। বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সে দেখতে গেলেও শেষ পর্যন্ত না গিয়ে মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে আসে। এসে সে নিজেকে বাঁচাতে দাবি করে যে সে নাকি ঘরেই ঘুমিয়ে ছিল। ফলে অঞ্জুর দেখা সত্যিটা মিথ্যে হয়ে যায় এবং তাকে সম্রাটের কাছে ক্ষমা চাইতে হয়। সম্রাটও কিছু না জেনেই ঝিনুকের কাছে ক্ষমা চায়, আর শ্রীনিবাসও অন্ধের মতো সম্রাটকে বিশ্বাস করে যান; যদিও কমলা বিষয়টির আভাস পান।

অন্যদিকে পল্লবীর ক্ষেত্রেও একই রকম অসাবধানতা দেখা যাচ্ছে। তার ফোন বন্ধ, পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, অথচ এই বিষয়টিকে প্রথমে কেউ সেভাবে গুরুত্বই দেয়নি। বাড়ির সবাই যখন তাকে নিয়ে চিন্তিত, তখন পরিবারের ভেতরেই যে অন্য এক রূপ তৈরি হচ্ছে তা সবাই এড়িয়ে যাচ্ছিল।

আগামী পর্বে দেখা যাবে, বাড়ি ফেরার পর পল্লবীকে তার দাদা নানান বাজে কথা বলতে শুরু করে। কুষ্ঠির দোষ ও বিয়ে না হওয়া নিয়ে খোটা দেওয়ার পাশাপাশি ছোট্ট মিঠিকেও টানাহ্যাঁচড়া করা হয়। এতক্ষণ চুপ থাকলেও দাদার এই অপমান পল্লবী আর সহ্য করে না। সে সরাসরি প্রতিবাদ জানিয়ে দাদাকে প্রশ্ন তোলে কেন বারবার তার অতীত ও কুষ্ঠির দোষ তুলে সবাইকে অপমান করা হচ্ছে।

Back to top button