টলিউডের বাদশার কুকীর্তি ফাঁস, দ্বিতীয় বৌ থাকতেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ! ভেঙে গেছিল দ্বিতীয় বিয়ে! কেমন আছেন প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা?

কথায় বলা হয় তিনি নাকি নিজেই ইন্ডাস্ট্রি। তাই নামটাই যথেষ্ট পরিচয় দিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- টলিউড শুধু নয় গোটা বলিউডও এখন চেনে বুম্বাদাকে। যদিও বলিউডের তুলনায় টলিউডেই বেশি প্রসিদ্ধ হয়েছেন তিনি।
তবে এখনো নিজের ব্যক্তিত্বকে আগের মতই রেখেছেন। তাই এখনো একের পরে হিট সিনেমা উপহার দিচ্ছেন এবং নিজেকে ঘষে মেজে তৈরি করছেন দর্শকদের জন্য। ব্যক্তিত্বের বদলে সাথে সাথে জীবনে বিশেষ মানুষের বদল হয়েছে অনেকবার। শোনা যায় বেশ কয়েকবার প্রেমে পড়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রেম এসেছে প্রেম গেছে। তার মাঝেই আবার বিয়ে করেছেন। সেটাও ভেঙেছে। আবার এক সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

পরপর ৩টে বিয়ের পর এখন বর্তমানে একটি পুত্র সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন প্রসেনজিৎ। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। কিন্তু দুজনেরই তখন আকাশছোঁয়া নাম। কিন্তু প্রসেনজিৎ চেয়েছিলেন দেবশ্রী গৃহবধূর মত পরিবার সামলাক। মনোমালিন্য হতেই বিবাহ বিচ্ছেদ। তারপর আবার বিয়ে করেন অপর্ণা গুহঠাকুরতাকে। শোনা যায় দুজনের একটি সন্তানও রয়েছে।

কিন্তু সেই সুখের সংসার বেশিদিন টিকলো না। এখন কেমন আছেন দ্বিতীয় স্ত্রী? কী করেন তিনি? কোথায় থাকেন? লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন অপর্ণা। ১৯৯২ সালে দেবশ্রী আর প্রসেনজিতের বিয়ে হয়েছিল। কিন্তু তার আগেই অভিনয় সূত্রে দুজনের ভালো সম্পর্ক ছিল। কিন্তু সেই বিয়ে ৩ বছরেই পরিণত হল বিচ্ছেদে।

ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিলেন অপর্ণা। দুজনের এক সন্তান হয় যার নাম প্রেরণা। তারপরেই শুরু হয় সমস্যা। শোনা যায় তখন থেকেই নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রেমে পড়েছিলেন অভিনেত্রী অর্পিতা পালের। কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে স্বামীর পরকীয়া মেনে নিতে পারেননি অপর্ণা।

২০০২ সালে ভেঙে গেল সেই সম্পর্ক। এখন আর মেয়ে বা স্ত্রীর সঙ্গে কোন সম্পর্ক নেই অভিনেতার। সেই সালেই অর্পিতাকে বিয়ে করেছিলেন তিনি। এখন তৃতীয় স্ত্রী এবং ছেলেকে নিয়ে ভালো সময় কাটান বুম্বাদা।
![]()

