অভিনয় জগতে ফের নক্ষত্র পতন! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভূতের ভবিষ্যৎ -এর “আত্মারাম”

মারণ রোগে আক্রান্ত ছিলেন অভিনেতা। কর্কট রোগের সঙ্গে লড়াই করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা। প্রয়াত ভূতের ভবিষ্যৎ খ্যাত “আত্মারাম”। তার সেই রোগা চেহারা, গালে কাঁচা-পাকা দাড়ি সব কিছুই ছিল দর্শকদের খুবই পছন্দের। থিয়েটারের মঞ্চ থেকে বড় পর্দা সবেকেই দর্শকের হৃদয় হরণ করেছিলেন সকলের প্রিয় অভিনেতা উদয় শংকর পাল (Udayshankar Pal)। তিনি আর আর নেই। সোমবার সন্ধ্যায় শহরের একটি হাসপাতালে পরলোক গমন করেন তিনি।

কয়েক মাস আগেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছিলেন অনুজ ভক্ত। তার কাছে এই প্রয়াত অভিনেতা ছিলেন শান্তির ঠিকানা। কঠিন মারণরোগের সঙ্গে প্রতি মুহূর্তে লড়ে গিয়েছেন অভিনেতা। এই অভিনেতার নিজের পরিবার-পরিজন বলতে কেউ না থাকায়, তার পাশে দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যক্তি। তবু থেমে গেল সেই লড়াই।

এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর দেখেই তার সাথে যোগাযোগ করেছিলেন পরিচালক অনীক দত্ত। তিনি জানিয়েছিলেন তিনি তার সাধ্য মতো চেষ্টা করবেন অভিনেতাকে এই রোগ থেকে বাঁচানোর। তিনি তার কথা রেখেওছিলেন। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বহু মানুষ। অনীক দত্তের শুধুমাত্র ভূতের ভবিষ্যতে নয়, উদয় শংকর তাঁর বহু ছবিতে অভিনয় করেছিলেন।

Bengali actor

সুমিত সমাদ্দার বলেন, “আমি ভাবতে পারছি না। এত ভালো একজন অভিনেতা। উদয়দার আরও অনেককিছু দেওয়ার ছিল ইন্ডাস্ট্রিকে। তাঁর মতো অভিনেতার অভাব চিরদিন অনুভব করবে এই ইন্ডাস্ট্রি। শ্যুটিং সেটের সেই মুহূর্তগুলো মনে পড়ছে ভীষণভাবে। তবে উদয়দা আমার বা আমাদের মতো শিল্পীদের হৃদয়ে চিরদিন থেকে যাবেন।”

আরও পড়ুন: বিয়ে বাড়িতে স্রোতকে দেখে চমকে গেলো সার্থক! সর্মির কথা শুনে অনির্বাণকে আটকাতে ছুটে গেল রাই!

Bengali actor

মৃত্যুর সঙ্গে যখন তিনি নিজের সবটুকু দিয়ে লড়াই করছেন, তখনও তার ইচ্ছে ছিল আরো অনেকরকম চরিত্রে অভিনয় করার। তা নিয়ে তিনি আলোচনাও করেছিলেন। মনের ইচ্ছের কথা জানিয়েছেন অভিজিৎকে। এই অভিজিৎ সবসময় আত্মারামের পাশে থেকেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। সবাইকে ছেড়ে চলে গিয়েছেন “আত্মারাম।”

Back to top button