বিরাট দুঃসংবাদ! পিতৃবিয়োগে শোকস্তব্ধ টোটা রায়চৌধুরী! জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেতা!

টলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। প্রথমদিকে বড় কোনও শারীরিক সমস্যা ধরা না পড়লেও পরে পিঠে তীব্র ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একাধিক পরীক্ষার পর তাঁর অসুস্থতার প্রকৃত কারণ সামনে আসে।

হাসপাতালে টানা তিন দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষ সময়ে তিনি প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। তাঁর প্রয়াণে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে পরিবারে।

এই ঘটনায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন টোটা রায়চৌধুরী। কয়েক দিন আগেই অভিনেতার জন্মদিনে ছেলেকে আশীর্বাদ করেছিলেন তাঁর বাবা। সেই স্মৃতি এখনও পরিবারের কাছে একেবারে তাজা। কিন্তু জন্মদিনের পরদিনই বাবার মৃত্যুর খবর তাঁদের জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে।

অভিনেতার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী জানিয়েছেন, পিঠের ব্যথা বেড়ে যাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে বিস্তারিত পরীক্ষা করা হয়। তখনই জানা যায়, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর ফুসফুসের ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ ‘প্রতিবাদ করতে গিয়ে একজন মাকে সবার সামনে…’ ‘উনি নাকি মা হওয়ার যোগ্য নন?’ ‘ভিউজের লোভে সন্তানহারা মাকে ‘ছিঃ’ সম্বোধন!’ ‘কয়েকটা লাইক-ভিউজের জন্য এত নোংরামি?’ সর্বহারা রত্না দেবনাথের সমর্থনে বি’স্ফোরক অহনা দত্তের মা চাঁদনী গাঙ্গুলী!

উল্লেখ্য, মৃত্যুকালে বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। আগামী ২২ জুলাই সমস্ত ধর্মীয় নিয়ম মেনে তাঁর শেষকৃত্য ও পরলৌকিক আচার সম্পন্ন হবে। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন টোটা রায়চৌধুরী এবং এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

Back to top button