‘প্রতিবাদ করতে গিয়ে একজন মাকে সবার সামনে…’ ‘উনি নাকি মা হওয়ার যোগ্য নন?’ ‘ভিউজের লোভে সন্তানহারা মাকে ‘ছিঃ’ সম্বোধন!’ ‘কয়েকটা লাইক-ভিউজের জন্য এত নোংরামি?’ সর্বহারা রত্না দেবনাথের সমর্থনে বি’স্ফোরক অহনা দত্তের মা চাঁদনী গাঙ্গুলী!

আরজি কর কাণ্ডের ছায়ায় ঘটা সাম্প্রতিক বারুইপুরের হাড়হিম করা ধর্ষণ কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ব্যক্তিগত বক্তব্য ও ক্ষোভ প্রকাশ করেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath)। সন্তানের বিচার চেয়ে লড়াই করা এক সর্বহারা মায়ের সেই আর্তনাদ নিমেষেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তীব্র তোলপাড়। তবে এক মায়ের সেই বক্তব্যকে অনেকেই ইতিবাচকভাবে নিলেও, সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও আরজে প্রিয়াঙ্কার গলায়।
নিজের পেজে একটি বিতর্কিত ভিডিও তৈরি করে আরজে প্রিয়াঙ্কা অভয়ার মায়ের সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। কিন্তু সমালোচনার গণ্ডি ছাড়িয়ে ভিডিওতে প্রিয়াঙ্কা অভয়ার মাকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেন এবং একপর্যায়ে তাঁকে সরাসরি ‘ছি’ সম্বোধন করে বসেন। একজন মা, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, তাঁর প্রতি এমন চরম সংবেদনহীন মন্তব্য এবং আক্রমণাত্মক আচরণ দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একটা বড় অংশ।
আর জে প্রিয়াঙ্কার এই নোংরা ভিডিওটি কিছুতেই মেনে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্তের মা তথা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ চাঁদনী গাঙ্গুলী। একজন মা হিসেবে অন্য এক মায়ের এই অপমান দেখে তিনি আর চুপ থাকতে পারেননি। প্রিয়াঙ্কার এই চরম অসভ্যতার প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পাল্টা ভিডিও পোস্ট করে রীতিমতো ক্ষোভ উগরে দেন চাঁদনী দেবী। তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে জানান যে, প্রিয়াঙ্কার মা-বাবা তাকে হয়তো সঠিক শিক্ষা দেননি, ছোটবেলাতেই এমন আচরণের জন্য তাকে থাপ্পড় মেরে শাসন করা উচিত ছিল।
চাঁদনী দেবী তাঁর ভিডিওতে অত্যন্ত সহজ ও স্পষ্ট ভাষায় আসল সত্যটি তুলে ধরেন। তিনি বলেন, অভয়ার মা সাধারণ ঘরের একজন সাধারণ মা, তিনি রাজনীতির অত জটিল ভাষা বা মারপ্যাঁচ বোঝেন না। তাই নিজের সন্তান হারানোর গভীর যন্ত্রণা থেকে খুব সহজ ও স্বাভাবিকভাবেই তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, সোশ্যাল মিডিয়ার কিছু কুৎসিত মানসিকতার নেটিজেন সেই সহজ কথাগুলোর ‘ডবল মিনিং’ বা দ্বিঅর্থক রূপ বার করে নোংরাভাবে ঘুরিয়ে সবার সামনে এনেছে, যা একজন সর্বহারা মায়ের প্রতি চরম অন্যায়।
আরও পড়ুনঃ ঝিনুকের কাছে পৌঁছানোর আগেই পল্লবীর পথে বাধা! গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে মরিয়া হয়ে কি করে বসলো সম্রাট? দুর্ধর্ষ আজকের পর্ব
নিজের বক্তব্যের শেষে চাঁদনী গাঙ্গুলী স্পষ্ট করে দেন যে তিনি সম্পূর্ণভাবে রত্না দেবনাথের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি মনে করিয়ে দেন, স্রেফ কয়েকটা ভিউজ এবং লাইকের লোভে প্রিয়াঙ্কা ও একদল নেটিজেন একজন মায়ের আবেগ নিয়ে এমন নোংরা ও অভদ্র খেলা খেলেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। সোশ্যাল মিডিয়া জুড়ে আরজে প্রিয়াঙ্কার এই সংবেদনহীনতা বনাম চাঁদনী গাঙ্গুলীর এই কড়া ও যৌক্তিক প্রতিবাদের লড়াই এখন নেটদুনিয়ায় চর্চার মূল কেন্দ্রবিন্দু।

