এক লক্ষ টাকা জেতার বড় সুযোগ পেল পারুল! মাকে খুঁজতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো রায়ানের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) এবং জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এর জুটিতে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। দর্শকদের জন্য এই ধারাবাহিকে প্রতিদিনই থাকে নতুন নতুন টুইস্ট। আর দর্শক এই ধারাবাহিক বেশ মজার সাথে উপভোগ করেন। রায়ান পারুলের খুনসুঁটি মাখা সম্পর্ক, পারুলের শিরিনকে পদে পদে জব্দ করা দেখতে দর্শক বেশ পছন্দ করে। আর বিশেষ করে ধারাবাহিকে পারুলের চরিত্রটি দর্শকদের অত্যন্ত পছন্দের।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মল্লারের বাবার গাড়িতে ক্যামেরা লাগানো ছিল। সেখানেই ওই ফুটেজ নিয়ে কোর্টে উপস্থিত হয় তারা। তারপর কোর্টে দুটি ফুটেজ চেক করে পারুলকে নির্দোষ ঘোষণা করা হয়। এবার বাড়িতে এসে রায়ান তো নিজের মায়ের উপর চড়াও হয়, মায়ের এই কাণ্ডের জন্য তাকে ঘৃণা করতে শুরু করে। রায়ান বারবার সবাইকে জিজ্ঞাসা করে পারুলের সাথে এই নোংরা কাজটা কে করল, কে পারুলকে ফাঁসানোর চেষ্টা করল। বাড়ির সকলেই সেখানে হাজির ছিল। রায়ানকে আগে কখনো কেউ এতটা উত্তেজিত এতটা ক্ষিপ্ত ভাবে দেখেনি। পারুল তো রায়ানকে দেখে অবাক।

রায়ান তারপর সরাসরি পারুলকে জিজ্ঞাসা করে তার সাথে এই কাজ কে করেছে। পারুল তখন জানায় এই সবকিছুর পিছনে টগর রয়েছে। রায়ান টগরকে বলে যদি সে তার ভাইয়ের বউ না হতো তাহলে তাকে উচিত শিক্ষা দিত। কিন্তু টগর তো একেবারেই হাঁদা সকলের সামনেই জানিয়ে দেয় সে শুধুমাত্র পারুলকে ফাঁসানোর বুদ্ধি দিয়েছে। বাকি কাজ শিরিন আর রায়ানের মা করেছে। রায়ান তো এসব শুনে নিজের রাগ ধরে রাখতে পারেনা। পুলিশকে ফোন করে নিজে মা এবং শিরিনের নামে অভিযোগ করে। আর শিরিনকে সকলের সামনে ঠাঁটিয়ে থাপ্পর মারে।
আর কিছুক্ষণ পরে পুলিশ এসে উপস্থিত হয় বসু বাড়িতে। রায়ানের মা ভাবতে পারেনি তার বিরুদ্ধে অভিযোগ করবে তার ছেলে। রায়ান মাকে জানায় পারুল তার জীবনে ঠিক কি এবং পারুলের জন্যই সে জীবনের নতুন করে চলার পথ খুঁজে পেয়েছে। বরং তার মায়ের জন্যই তার পড়াশুনার ক্ষতি হয়েছে। পুলিশ আসার পর পারুল টগরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর পুলিশ অফিসারকে বলে এটা সাংসারিক ঝামেলা শুধু মাত্র নিজের বোনকে শাস্তি দেওয়ার জন্যই পারুল এসব করছে।
আরও পড়ুনঃ মা কালীর থেকেই বড় ইঙ্গিত পেল ফুলকি! হলো সত্যের উন্মোচন! মায়ের লীলায় অবাক নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব
পারুল তো কারোর কোন ক্ষতি চায় না। তাই রায়ানের মা শিরিন কারোর বিরুদ্ধে অভিযোগ করে না। এমনকি নিজের বোনকে শুধুমাত্র শাস্তি দিয়ে ছেড়ে দেয়। পুলিশ চলে যাওয়ার পর টগর বারবার ক্ষমা চায় নিজের দিদির কাছে। এদিকে রায়ান পারুলের কাছে জানতে চায় দক্ষিণ ভারতে যাবার কোন উপায় পেল কিনা। পারুল জানায় টাকা যোগাড় হয়নি তার। এরপরই পারুলের সামনে আসে সুবর্ণ সুযোগ। একটি কম্পিটিশনে পুরস্কার বাবদ এক লক্ষ টাকা দেয়া হবে আর সেই সুযোগটাকে কাজে লাগায় পারুল। দেখা যাক কি হয় আগামী পর্বে।

