মা কালীর থেকেই বড় ইঙ্গিত পেল ফুলকি! হলো সত্যের উন্মোচন! মায়ের লীলায় অবাক নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলি (Bengali Serial) টিআরপি তালিকায় (TRP List) মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুলকি (Phulki)। কবে থেকে ধারাবাহিকটি চলছে টেলিভিশনের পর্দায়। বছর তিন তো হতে চলল। এখনও ধারাবাহিকের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বজায় আছে। দুর্ধর্ষ এপিসোড দিয়ে ফুলকি প্রতিদিন দর্শকদের নজর টিকিয়ে রাখে। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় দারুণ ফলাফল করেছে ধারাবাহিকটি। দেখা যাক আগামী দিনে ধারাবাহিকটি কতদিন টিআরপি তালিকায় ভালো ফলাফল করে। চলুন তাহলে জেনে নি ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকির হাতে সেদিন রুদ্র নয়, শিবু খুন হয়েছিল। এছাড়া ঈশিতা বলে ছোট রাজকুমার এখনো সত্যিটা জানে না। এরপর রুদ্র কোথায় আছে জানতে চাওয়া হয় ঈশিতার কাছে, কিন্তু ঈশিতা কিছুতেই স্বীকার করতে চায় না।

ফুলকি বাড়িতে এসে সবার প্রথমে লাবণ্যকে জানায় রুদ্র এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। রোহিতের খুনের পিছনে রুদ্র রয়েছে। রুদ্র রোহিতকে গুলি করে মেরেছে। এ কথা শুনে তো লাবণ্যর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বিশ্বাসই করতে পারে না এই সমস্ত কথা। ফুলকি জানায় জেলে রাজমহলে দু’জায়গাতেই মুখোশ পরে রুদ্রর ছদ্মবেশ নিয়েছিল অন্য একটি লোক। আর সেদিন ওই নকল রুদ্রকে গুলি করেছিল ফুলকি।
বাইরে থেকে এসব কথা শুনে নেয় রোহিতের মা। রোহিতের মা তো ফুলকিকে সাবধানে থাকতে বলে। আর বলে রোহিতের সন্তানকে ফুলকি যেন রক্ষা করে, কারণ রুদ্র বারবার ফিরে ফিরে আসবে। তারপর অংশুর সাথে কথা বলে ফুলকি, পরের দিন চারিদিকে অভিরূপের পোস্টার ছড়িয়ে দেয়। গোটা মেদিনীপুরের চারিদিকে জায়গায় জায়গায় অভিরূপ আর রুদ্র দুজনেরই ছবি ঘুরতে থাকে। রুদ্র সেটা দেখতে পেয়ে খানিক ভয় পেয়ে যায়।
আরও পড়ুনঃ শুটিং সেটে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম! বর্তমান জেনারেশনের উচ্ছৃঙ্খল অভিনেতা অভিনেত্রীদের সহবত শেখালেন দিব্যাণী!
এমনকি ওই পোস্টারের জন্য রুদ্র স্থানীয় মানুষের কাছে ধরাও পড়ে যায়। কিন্তু সেখান থেকেও পালিয়ে যায় সে। অংশু এসে ফুলকিকে জানায় চারিদিকে খোঁজখবর করার পরেও তারা রুদ্রকে ধরতে পারেনি। কিন্তু ফুলকির বিশ্বাস মেদিনীপুরে কোথাও একটা লুকিয়ে রয়েছে সে। রুদ্রর ডেরাগুলোতে এবং রুদ্রর কাছের মানুষজনদের জিজ্ঞাসা করলেই সব কথা জানা যাবে। এদিকে পরের দিন মা কালীর কাছে পুজো দিতে যায় ফুলকি, আর সেই থানে ফুলকির মুখোমুখি হয় রুদ্রর বোন। একেবারে সাদিকা বেশে আসে ফুলকির সামনে হাজির সে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

