‘আমায় শরীর দেখিয়ে কাজ পেতে হয় না…’- শ্বেতা ভট্টাচার্যের জুতোতেই পা গলালেন শ্রুতি! অভিনেত্রীর মন্তব্যে ফের সমালোচনার ঝড়!

শ্রুতি দাস কি তবে শ্বেতা ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটলেন? কিছু দিন আগেই শ্বেতা খোলাখুলি বলেছিলেন, তিনি খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ নন। তাঁর সেই মন্তব্য ঘিরেই উঠেছিল তুমুল বিতর্ক। কেউ বলেছিলেন, শ্বেতা সাহসী, আবার কারও মতে, অপ্রয়োজনীয়ভাবে তিনি নিজেকে খবরের শিরোনামে নিয়ে এলেন। তবে অভিনেত্রী নিজের যুক্তি পরিষ্কার করে জানান, শরীর প্রদর্শন নয়, কাজ দিয়েই তিনি নিজের পরিচয় গড়তে চান।

এবার প্রায় একই সুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রুতি দাস। দীর্ঘ বিরতির পর তিনি ফিরেছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’ দিয়ে। সেখানকার চরিত্রের পোশাক পরেই একগুচ্ছ ছবি শেয়ার করে লিখলেন, “আমি একজন রানী, আমার শরীর দেখানোর দরকার নেই। আমি জানি আমার মূল্য কী।” এখানেই থামেননি তিনি। নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসের কথাও তুলে ধরলেন খোলাখুলি।

শ্রুতির পোস্টে আরও পড়া যায়, “আমি সেই সিংহী, যে বাকিদের জন্য লড়াই করেছে। আমি সেই ফিনিক্স, যে ছাই থেকে আবার উঠে দাঁড়িয়েছে।” তাঁর কথায় স্পষ্ট, জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়েও তিনি লড়াই চালিয়ে গেছেন। নিজের সাম্রাজ্য গড়েছেন, নিজের জায়গা তৈরি করেছেন।

শেষদিকে শ্রুতি লেখেন, তিনি কারও চোখ ধাঁধানো সাজসজ্জা নন, বরং আত্মার খাবার। বুদ্ধি দিয়ে মানুষকে বোঝার ক্ষমতাই তাঁর বড় শক্তি। নিজের খেলার নিয়ম পাল্টে নেওয়ার মতো সাহস তাঁর আছে, ভাগ্যও সময়ের সঙ্গে পাল্টে যায়। তাই ভালবাসা যেন জারি থাকে—এই বার্তাই দেন তিনি।

আরও পড়ুনঃ ফের পাশাপাশি স্রোত-সার্থক! অভিনেত্রীর ক্যাপশনে কিসের ইঙ্গিত? তবে কি নতুন বাজতে চলেছে মৈনাক-স্বপ্নীলার বিয়ের সানাই? কি বললেন অভিনেত্রী?

যদিও স্পষ্ট নয়, এই লেখাটি শ্রুতি তাঁর চরিত্রের জন্য লিখেছেন নাকি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তবে তাঁর পোস্টে বারবার উঠে এসেছে নিজের লড়াই, নিজের আলাদা পথ তৈরি করার ইঙ্গিত। ঠিক যেমনটা তিনি করেছেন ‘ত্রিনয়নী’ দিয়ে জনপ্রিয় হওয়ার পর বড় পর্দায় পা রেখে। ‘ডাইনি’ সিরিজ হোক বা ‘আমার বস’ সিনেমা—শ্রুতি সবসময় বেছে নিয়েছেন ভিন্ন রাস্তাই। আর এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বার্তা ঘিরেও শুরু হয়েছে বিতর্ক।

Back to top button