ফের পাশাপাশি স্রোত-সার্থক! অভিনেত্রীর ক্যাপশনে কিসের ইঙ্গিত? তবে কি নতুন বাজতে চলেছে মৈনাক-স্বপ্নীলার বিয়ের সানাই? কি বললেন অভিনেত্রী?

জি বাংলার (Zee Bangla) পর্দায় একসময়কার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো মিঠিঝোরা (Mithijhora)। যতদিন এই ধারাবাহিকটি সম্প্রসারিত হয়েছে ততদিন নানান কারণে চর্চিত হয়েছে দর্শকদের মাঝে। ধারাবাহিকটিতে তিন বোনের জীবনের ভিন্ন স্বাদের কাহিনী তুলে ধরা হয়েছিল।
এই ধারাবাহিকের প্রতিটি জুটি জনপ্রিয় ছিল দর্শক মহলে। তবে স্রোত সার্থকের জুটি একটু বেশিই জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি মূল জুটির থেকে এই জুটিকে বেশি পছন্দ করতো দর্শক। তবে অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিনেও স্রোত ওরফে স্বপ্নীলা চক্রবর্তী এবং সার্থক ওরফে মৈনাক ঢোলের রসায়ন জমজমাট ছিল। প্রায়শই একসাথে বিভিন্ন গানে রিল ভিডিও বানাতে দেখা যেত দুজনকে। সিনেমা, সিরিয়ালে একসাথে কাজ করতে গিয়ে প্রেমের বিষয়টা অভিনেতা অভিনেত্রীদের কাছে নতুনকিছু নয়। তাই তাদের এই রিল লাইফের প্রেম রিয়েল লাইফে দেখতে চাইতেন দর্শকও।
যদিও ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর সেভাবে আর কখনো একসঙ্গে দেখা যায়নি মৈনাক স্বপ্নীলাকে। কিন্তু এবারে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে দীর্ঘদিন বাদে ছবি পোস্ট করে বিশেষ ইঙ্গিত দিলেন স্বপ্নীলা। অভিনেত্রীরা করা পোস্টে নতুন ইঙ্গিত পেল দর্শক।
মৈনাকের সাথে নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে ছবি পোস্ট করে স্বপ্নীলা ক্যাপশনে লিখেছেন, ‘সামথিং ইস কুকিং!’ আর অভিনেত্রীর এই পোস্ট দেখেই দর্শকেরা আন্দাজ করছে হয়তো আবার নতুন কোন ধারাবাহিকে নতুনভাবে একসঙ্গে মৈনাক স্বপ্নীলার জুটি ফিরছেন। এতদিন ধরে দর্শক চেয়েছেন যাতে তাদের জুটি আবারও ফিরে আসে। অবশেষে দর্শকদের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে।
আরও পড়ুনঃ বৌদির রক্ষাকবচ হয়ে উঠেছে ননদ! যেমন সাহসী তেমনই স্পষ্টভাষী! চিরসখা ধারাবাহিকে কমলীনি কুরচির সম্পর্কের সমীকরণ দেখে মুগ্ধ দর্শক!
দুজনের ছবি দেখে একাংশ দর্শক আন্দাজ করছে হয়তো আবার নতুন কাজে একসঙ্গে দেখা মিলবে এই জুটির। একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘কতদিন পরে এলে, একসাথে আবার কোনও কাজের ইঙ্গিত পেলাম। কী যে ভালো লাগছে, খুউউব ভালো থেকো দুজনে।’ আবার কেউ লিখেছেন, ‘আবার কবে তোমরা একসাথে হবে!’ কেউ বলেছেন, ‘এই দুজন মানুষকে এক ফ্রেমে আবার দেখার জন্য প্রহর গুনছিলাম! ভাবতেই পারছি না নতুন কাজ আসতে যাচ্ছে দুজনের! এখনো মনে হচ্ছে হয়তো স্বপ্ন দেখছি আমি, এক্ষুনি ঘুম ভেঙে যাবে।’ যদিও তারা কোথায় কবে ফিরছে সে কথা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কি বলতে চাইলেন অভিনেত্রী এটাও তিনি স্পষ্টভাবে বলেননি।

