ব্লকবাস্টার ছবি ‘প্রেম আমার’-এ পায়েলের ভাইয়ের চরিত্রে ডেবিউ! অথচ আজ লাইমলাইট থেকে দূরে! কোথায় হারিয়ে গেলেন রঙ্গীত গুহ রায়? জানেন কার ছেলে তিনি? এখন কি করছেন অভিনেতা? কেমন দেখতে হয়েছে তাকে?

২০০৯ সালের ব্লকবাস্টার ছবি ‘প্রেম আমার’-এর সেই মিষ্টি ছেলেটিকে মনে আছে? রাজ চক্রবর্তী পরিচালিত সেই সুপারহিট ছবিতে অভিনেত্রী পায়েল সরকারের ভাইয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন এক চাইল্ড আর্টিস্ট। ছবিতে তাঁর নাম ছিল রনীত। এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তাঁর আসল নাম রঙ্গীত গুহ রায় (Rangit Guha Roy)। সম্প্রতি এক ইউটিউব ভিডিওর মাধ্যমে সামনে এসেছে তাঁর বর্তমান জীবনের টুকরো খবর।
রঙ্গীতের অভিনয় জগত বা মিডিয়ার সঙ্গে সংযোগ কিন্তু বেশ গভীর। তিনি টলিউডের পরিচিত অভিনেতা সুব্রত গুহ রায়ের সুযোগ্য সন্তান। বাবার হাত ধরেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে আসার সুযোগ পেয়েছিলেন রনীত। ‘প্রেম আমার’ সিনেমায় তাঁর অভিনয় অত্যন্ত স্বাভাবিক ও সাবলীল ছিল, যা সেই সময় সিনেমা হলে যাওয়া দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
একটি সফল কমার্শিয়াল ছবিতে দারুণ শুরুর পর অনেকেই ভেবেছিলেন রঙ্গীত হয়তো টলিউডের আগামী দিনের একজন বড় তারকা হয়ে উঠবেন। তবে রূপোলী পর্দার সেই চকমকে দুনিয়ার চেয়েও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল নিজের পড়াশোনা। ক্যামেরার পেছনের সাধারণ জীবনটাকেই তিনি বেশি ভালোবেসে ফেলেছিলেন।
শৈশবের সেই অভিনয়ের পাঠ চুকিয়ে রনীত পুরোপুরি মন দেন নিজের শিক্ষাজীবনে। পড়াশোনার চাপের কারণেই তিনি অভিনয় ক্যারিয়ার আর সামনে এগিয়ে নিয়ে যাননি। টলিউডের লাইমলাইট এবং গ্ল্যামার জগত থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখে তিনি এখন নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন।
আরও পড়ুনঃ ‘সবদিক সামলে রাত জেগে শুটিং করেছি!’ ‘দিদি নাম্বার ১ করেই ছেলেকে বড় করেছি!’ ‘রচনা ব্যানার্জির আরও পঞ্চাশটা জিনিস আছে করার, কিন্তু…’ ‘বিনা নোটিসে বসিয়ে দিল, এটা ভদ্রতা? এসব আমার সঙ্গে…’ ১৫ বছরের তৈরি করা পরিচয় এক নিমেষেই ধুলিস্যাৎ! ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী!

বর্তমান সময়ের খবর অনুযায়ী, রঙ্গীত গুহ রায় এখন কলকাতারই একটি নামী বেসরকারি কলেজ থেকে তাঁর গ্র্যাজুয়েশন সম্পন্ন করছেন। ছোটবেলার সেই চাইল্ড আর্টিস্টের তকমা ঝেড়ে ফেলে সাধারণ আর পাঁচটা ছেলের মতোই এখন কাটছে তাঁর দিন। অভিনয়ে নিয়মিত না হলেও, ‘প্রেম আমার’ ছবির হাত ধরে বাংলা সিনেমার ইতিহাসে তাঁর নাম জড়িয়ে রয়েছে।


