‘সবদিক সামলে রাত জেগে শুটিং করেছি!’ ‘দিদি নাম্বার ১ করেই ছেলেকে বড় করেছি!’ ‘রচনা ব্যানার্জির আরও পঞ্চাশটা জিনিস আছে করার, কিন্তু…’ ‘বিনা নোটিসে বসিয়ে দিল, এটা ভদ্রতা? এসব আমার সঙ্গে…’ ১৫ বছরের তৈরি করা পরিচয় এক নিমেষেই ধুলিস্যাৎ! ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী!

এক জনপ্রিয় রিয়ালিটি শোর সঞ্চালক পরিবর্তনকে ঘিরে টেলিভিশন জগতে শুরু হয়েছে জোর আলোচনা। বহু বছর ধরে একই মুখকে দেখে অভ্যস্ত দর্শকরা নতুন সিদ্ধান্তে অবাক হয়েছেন। শোয়ের নতুন রূপ ও উপস্থাপনা নিয়ে চ্যানেলের পরিকল্পনার কথা সামনে এলেও, এই পরিবর্তন নিয়ে প্রাক্তন সঞ্চালিকার মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, শো থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি চ্যানেলের। তাঁর মতে, নতুন সেট, নতুন সাজ এবং নতুন উপস্থাপনার সঙ্গে নতুন মুখ আনতেই চ্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে তাঁর রাজনৈতিক বা ব্যক্তিগত ব্যস্ততার কোনও ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি।

সঞ্চালিকার দাবি, সময় দিতে না পারার অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হলে তা সম্পূর্ণ ভুল হবে। তিনি জানান, রাজনৈতিক কাজের ব্যস্ততার সময়ও দিনের পর দিন প্রচার সেরে রাতে শুটিং করেছেন। নিজের সময় তিনি সবসময় কাজের প্রয়োজন অনুযায়ী ভাগ করে নিয়েছেন। তাই কাজে অবহেলার অভিযোগ কোনওভাবেই মানতে নারাজ তিনি।

তাঁর আরও অভিযোগ, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বা তাঁর টিমকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। তিনি মনে করেন, চুক্তিতে কিছু নিয়ম থাকলেও দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম সৌজন্য এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা উচিত ছিল। বিশেষ করে তাঁর সঙ্গে কাজ করা বহু কর্মীর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ একসময় ‘শিমুল পারুল’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে জনপ্রিয় হয়ে ওঠে ছোট্ট শিমুল! জনপ্রিয়তার শীর্ষে থেকেও কোথায় হারিয়ে গেলেন শিমুল ওরফে স্বর্ণজিৎ চক্রবর্তী? বিনোদন জগৎ ছেড়ে বর্তমানে কি করছেন অভিনেতা?

পরে জানা যায়, জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জায়গায় আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই পরিবর্তন নিয়ে সাক্ষাৎকারে মুখ খুলে চ্যানেলের সিদ্ধান্ত এবং কাজের নৈতিকতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন রচনা।

Back to top button