‘আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে…’- নাম উল্লেখ না করেই সোশ্যাল মিডিয়া পোস্ট! সরাসরি আক্রমণ করলেন জিতুর! কাকে ইঙ্গিত করলেন অভিনেতা?

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কামাল (Jeetu Kamal)। যদিও বর্তমানে বড় পর্দাতেও দাপিয়ে কাজ করছেন অভিনেতা। তবে শুরুটা হয়েছিল টেলিভিশনের হাত ধরেই। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন জিতু খুব অল্প সময়ের মধ্যেই। কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছেন জিতু। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া (Ditipriya Roy)। যদিও বর্তমানে সেই বিতর্ক থেমেছে।

ধারাবাহিকের মাঝপথে হঠাৎ করে সহ অভিনেতা জিতুর সম্পর্কে গুরুতর অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। জিতু নাকি মাঝরাতে দিতিপ্রিয়াকে অশ্লীল মেসেজ করেন এমনটাই অভিযোগ এনেছেন অভিনেত্রী। এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন তার অনুমতি ছাড়াই নাকি জিতু এমন কিছু ছবি পোস্ট করেছেন যা অভিনেত্রীর ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। যদিও সেই সমস্ত পোস্ট জিতু ধারাবাহিকের স্বার্থেই করেছিল।

যদিও জিতু যে সেই কাজ করেনি তার প্রমাণ তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন। বর্তমানে এই সমস্ত বিতর্কই থেমে গিয়েছে। কিন্তু এর মাঝে আবার বিতর্কমূলক পোস্ট করলেন অভিনেতা জিতু। অভিনেতার পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে কাউকে ইঙ্গিত করেই তিনি কথাগুলো বলেছেন।

অভিনেতা নিজের পোস্টে দাবি করেছেন তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনিতেই নানান বিতর্কের কারণে মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসে জিতুর নাম। সত্যি কথা স্পষ্টভাবে বলতে কখনোই পিছপা হন না অভিনেতা। এবার নিজের পোস্টে আবারো কিসের ইঙ্গিত দিলেন তিনি? কে তাকে ফাঁদে ফেলতে চাইল কার উদ্দেশ্যেই এমন পোস্ট করলেন অভিনেতা?

জিতু নিজের ফেসবুকে পোস্ট করেন, ‘কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে এবং সাক্ষাৎকারে বহু সংখ্যক মানুষ আমাকে দ্যা অডিয়েন্স স্টার বলে সম্বোধন করছে। এর মানে কি জানা না থাকলেও, ভালোই লাগছে। ভনিতা করে তো লাভ নেই, সত্যি ভালো লাগছে। ভালো লাগছে কারণ ‘দ্যা অডিয়েন্স স্টার’ নাম কেনা অথবা আমার PR দের দেওয়া নয়। দর্শকদের দেওয়া, তারা যদি আমায় ৩-৪ অক্ষরের গালিও দেয় সেটাও আমি মাথায় করে রাখবো। তাদের ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই ছিল না থাকবেও না।’

আরও পড়ুনঃ ঈশিতাকে ফিরিয়ে এনে নিজের কবর নিজেই খুঁড়লো রুদ্র! ঝোপ বুঝে কো’প মারলো ফুলকি!

এই অবধি সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করে অভিনেতা লেখেন, ‘জানি, গাত্রদাহে কিছু মহামানব আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে। বুনুন। আমি এবং আমরা তৈরি। ময়দান ছাড়ছি না বন্ধু। ধন্যবাদ আমার দর্শক। জয় মহাকাল।’ কিন্তু হঠাৎ করে এমন মন্তব্য করার কারণ কি, সেটা এখনও অস্পষ্ট।

Back to top button