ঈশিতাকে ফিরিয়ে এনে নিজের কবর নিজেই খুঁড়লো রুদ্র! ঝোপ বুঝে কো’প মারলো ফুলকি!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) দর্শকেরা ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি এপিসোডও মিস করছে না। কারণ ইতিমধ্যেই প্রতিটি পর্ব জমজমাট উঠেছে ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকমহলে প্রথম দিন থেকেই আলোড়ন ফেলেছে। দিনে দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে টিআরপি রেটিং।
ধারাবাহিকে অভিরূপ যে আসলে রুদ্র সেটা ধরতে পারেনি কেউ। ওদিকে বাড়িওয়ালার লোকজনদেরও টাকা দিয়ে লাবণ্যর নামে বদনাম ছড়াতে বলেছিল এই অভিরূপ। সেটাও প্রমাণ করে দেয় ফুলকি। এরপর পুলিশ টানতে নিয়ে যায় তাকে। লাবণ্য ফুলকির কাছে ক্ষমা চায়। ফুলকি আবারো তাকে বিপদ থেকে রক্ষা করল।

এদিকে রায়চৌধুরীর বাড়ি থেকে বের করে দিল রাজমহলে আমার ইন্দ্রর হাত ধরে প্রবেশ করে অভিরূপ। অভিরূপকে রাজমহলে দেখে তো ফুলকি রোহিত বেজায় চোটে যায়। কিন্তু ইন্দ্র উল্টে রোহিতকেই অপমান করে। ফুলকি সাবধান করে দেয় ইন্দ্রকে। কিন্তু ইন্দ্র অভিরূপকে রাজমহলে তার অতিথি হিসেবে রাখতে চাই। আর সেটা কিছুতেই ফুলকি হতে দিতে চায় না। অভিরূপের জন্য যখন ইন্দ্র চা নিয়ে আসতে বলে সেই চায়ের কাপ তখন ছুঁড়ে ফেলে দেয় ফুলকি। আর ছোট রাজাকে ডেকে অভিরূপকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে। কিন্তু ইন্দ্র কিছুতে ছাড়তে চায় না।
অন্যদিকে অভিরূপ ইন্দ্রকে বলে রাজনীতির ময়দানে জিততে গেলে ইন্দ্রকে আরো একজনের সাথে আলাপ করিয়ে দেবে। তাই অভিরূপের কথা মত ইন্দ্র তার সঙ্গে একটি নাইট ক্লাবে যায়। সেখানে গিয়েই ঈশিতার সঙ্গে আলাপ করিয়ে দেয় ইন্দ্রর। আর রাতের বেলা ফুলকিরা যখন সকলে খেতে বসেছে তখনই ইন্দ্রর বিশেষ অতিথি আসে রাজমহলে।
আরও পড়ুনঃ ‘ইস, একে মৃণালদা নেওয়ার কথা ভাবছে! কিভাবে?’- মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই ছবিতে অভিনয়ে নারাজ! চেহারা দেখেই নাক কুঁচকে ছিলেন মমতা শঙ্কর!
রাজমহলে ফিরে এসেছে ফুলকির পুরনো শত্রু ছোট রাজকুমারের বিশেষ অতিথি হিসেবে। সকলের সামনে হঠাৎ রাজমহল উপস্থিত হয়েছে ঈশিতা। ঈশিতাকে দেখে সকলেই অবাক হয়ে যায়। ঈশিতাকে কি করে ছোট রাজকুমার চিনলো সেটাই বুঝতে পারে না কেউ। ঈশিতা এসেই তো নিজের শয়তানি শুরু করে আর ফুলকিদের সরাসরি চ্যালেঞ্জ করে। ফুলকির মাথায় কিছুতেই ঢুকছে না, কিভাবে ঈশিতা রাজমহলে এলো। তারপর যখন ফুলকি, ইন্দ্ররা সকলে রাতের খাবার খেতে বসে ঠিক তখনই ঈশিতা আর অভিরূপের মধ্যে সন্দেহজনক দৃশ্যে লক্ষ্য করে। আর ঈশিতাকে সন্দেহ করে ফুলকি এসে তার ঘর সার্চ করতে ঢোকে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

