কোথায় হারিয়ে গেলেন ‘শত্রু’ সিনেমার “মাস্টার তাপু”? এখন কোথায় আছেন তিনি? কেন এতো জনপ্রিয়তার পরেও ছেড়ে দিলেন অভিনয়? একসময় দর্শকদের নজর কেড়েছিলেন এই শিশু শিল্পী

ভারতীয় সিনেমা জগতে এমন অনেক চলচ্চিত্র রয়েছে যার জনপ্রিয়তা দর্শক মহলে তুঙ্গে ছিল। ‘শত্রু’ হল ১৯৮৬ সালের একটি হিন্দি ভাষার চলচ্চিত্র যেটিতে রাজেশ খান্না ও শাবানা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির গীতিকার ছিলেন আরডি বর্মণ। চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্র শত্রু (১৯৮৪) -এর পুনঃনির্মাণ ছিল যেটিতে রঞ্জিত মল্লিক অভিনয় করেছিলেন। পুনঃনির্মিত হওয়া চলচ্চিত্রটির মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী শাবানা। চলচ্চিত্রটি ১.৭০ কোটি রুপি আয় করেছিল।

এই চলচ্চিত্রটিতে “মাস্টার তাপু” নামে একটি শিশু শিল্পীকে অভিনয় করতে দেখা যায়। যার অভিনয় সেই সময় রাতারাতি সারা ফেলেছিল দর্শকদের মধ্যে। মাস্টার তাপু ৮ এর দশকের একাধিক বাংলা ছবির শিশু শিল্পীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তাহলে হঠাৎ আজ কোথায় হারিয়ে গেল এই শিশু শিল্পী! এ কথা জিজ্ঞাসা করলে আমাদের অনেক সিনেমা প্রেমী মানুষই কোন খোঁজ দিতে পারবেন না।

তবে এ কথা হলফ করে বলা যেতে পারে সেই শিশু শিল্পীকে কেউ কখনো ভোলেনি। তবে চলচ্চিত্র জগৎ থেকে হঠাতে উধাও হয়ে গেছেন তিনি।নিষ্পাপ চাউনি, শিশুসুলভ অভিনয় বাংলা দর্শককে মুগ্ধ করেছিল সেদিন। এই ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, চিরঞ্জিতের মতো একগুচ্ছ নামকরা তারকা। তাদের সকলের মাঝে সমানভাবে জ্বলজ্বল করেছিল এই বাচ্চা ছেলেটি। ছবিতে নাম ছোটু। রাতারাত এই একটা সিনেমার জন্য তুমুল জনপ্রিয় হয়ে গেল মাস্টার তাপু।

শিশু শিল্পীর ভূমিকায় তাকে আরও বেশ কিছু ছবিতে দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল একান্ত আপন, প্রতিকার এবং আশা ভালবাসা। তবে বাঙালি দর্শকদের কাছে তার পরিচয় আজও শত্রু সিনেমা সেই ছোটু হিসেবে থেকে গেছে। সেই কারণেই হয়তো বড় হয়েও ইমেজ ভাঙতে না পেরে জায়গা পেল না। অথচ ছোটবেলা থেকেই তার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল। এমনকি বড় হয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা শেষ করেছে সে।

তারপর তাকে আর ফিরে পায়নি টলিউড। বড় হবার পর আর ফিরে আসেনি টলিউডে। বর্তমানে সেই ছোট্ট ছেলেটি এখন কত বড় হয়ে গেছে তার কত বয়স বা কি করছে তা সত্যি আমাদের কাছে অজানা। আজও মাস্টার তাপু নামটা শুনলে আমাদের মনের মধ্যে জ্বলজ্বল করে ওঠে সেই ছোট্ট মিষ্টি ফুটফুটে ছেলেটি। যার এই পুলিশ ডাকটি এখনো মানুষের মনে দাগ কাটতে বাধ্য। এমনভাবে বহু শিশু শিল্পী আসে এবং তাদের মাঝে গুটিকয়কই চিরস্থায়ী হতে পারে।

Back to top button