অঞ্জন চৌধুরীর বড় বউ থেকে পারমিতার একদিন! বড় বড় ছবিতে অভিনয় করে আজ বঞ্চিত টলিউড থেকে! বর্তমানে কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী রত্না সরকার?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
আমাদের বাংলা ফিল্মের নিশ্চয়তা এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর রয়েছেন যারা একসময় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন যাদের অভিনয়ে দক্ষতা সত্যি বারবার মুগ্ধ করেছে দর্শককে। তবে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন রত্না সরকার।
চিরঞ্জিতের বিপরীতে হয়েছেন ‘শঙ্কা’ ছবিতে তার অভিনয় চিরকাল মনে রাখবে দর্শক। তিনিই অঞ্জন চৌধুরীর বড় বৌ দূরদর্শনের চেনা মুখ। ‘বহুরূপী’ থেকে ‘সায়ক’ নাট্যদলে মঞ্চ কাঁপিয়েছেন। তবু কেন এতদিন কাজ করেননি তিনি? কেন এই আড়াল? দীর্ঘ কুড়ি বছর অভিনয় জগতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বর্ষিয়ান অভিনেত্রীর।
কুড়ি বছর পর স্টার জলসার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলার হাত ধরে ফিরেছিলেন টেলিভিশনের ছোটপর্দায়। কিন্তু ওই ধারাবাহিকে তিন মাস যেতে না যেতেই বন্ধ হয়ে যায়। যার ফলে আবারো কাজ হারিয়ে বাড়িতেই বসে পড়েন অভিনেত্রী। দর্শক তাকে আজও মিস করেন। প্রত্যেকেই চায় টেলিভিশনের পর্দায় আবার ফিরে আসুক অভিনেত্রী।
আরও পড়ুনঃ দুর্গার ত্রাসে কাঁপছে মুখার্জি পরিবার! নায়িকার নিশানায় এবার বৈদেহী পুত্র! উৎসবকে জব্দ করতে নতুন ফন্দি আটলো সে!
তবে টেলিভিশনের পর্দায় আর দেখা যায়নি তারপর থেকে অভিনেত্রীকে। বর্তমানে সংসার, স্বামী, সন্তান সবকিছু নিয়েই ব্যস্ত রয়েছে। সেইসব নিয়েই তার দিন কাটছে। অভিনেত্রীর মেয়ে অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে অভিনয় করতে।

