‘তুই গানটাই কর, অভিনয়টা করে লাভ নেই!’ প্রসেনজিতের নায়িকা হয়েও শুনতে হয়েছে কটাক্ষ! ছেড়েছিলেন অভিনয়! আজও আগের মতোই সুন্দরী জেনিভা রায়!

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা হলেন জেনিভা রায় (Janiva Roy)।
আগে টানা একসময় বড় পর্দাতে অভিনয় করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বিপরীতে নায়িকা হিসেবে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। এছাড়াও একাধিক ছবিতে গান গেয়েছেন। তার বেশকিছু জনপ্রিয় অ্যালবামও প্রকাশিত হয়েছিল যা আজও জনপ্রিয়।
অভিনয় জগতে আশা তার একেবারেই হঠাৎ করে। আট বছর বয়স থেকে তিনি গানের শিক্ষা শুরু করেন। অভিনেত্রীর মা-বাবা দুজনেই জনপ্রিয় সংগীত শিল্পী। অভিনেত্রী বর্তমানে সংগীত জগতেই রয়েছেন। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। গজল গানে তার জুড়ি মেলা ভার। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রথম যখন মালাবদল সিনেমাতে তিনি আত্মপ্রকাশ করেন তখন সেই ছবিতে সবকটি গানই ছিল জেনিভা রায়ের গাওয়া।
তবে দীর্ঘ অনেকগুলি বছর পর আবার সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। এতদিন পর অভিনেত্রীকে পেয়ে দর্শকেরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সাক্ষাৎকারে নানান গল্পে মেতে উঠেছেন অভিনেত্রী। অভিনেত্রী জানান তিনি মালাবদল ছবির প্লেব্যাক সিঙ্গার হিসেবেই দেখা করেছিলেন পরিচালক প্রযোজকদের সাথে। কিন্তু সেখানে গিয়েই ছবির পরিচালকের অভিনেত্রীকে ভালো লাগে। বাকি সবার সঙ্গে কথা বলে তিনি অভিনেত্রীকেই প্রস্তাব দেন ছবিতে লিড রোলে অভিনয় করার জন্য।
আরও পড়ুনঃ ‘অরিন্দম শীল ফালতু লোক, ওকে নিয়ে…’- বিস্ফোরক স্বস্তিকা মুখোপাধ্যায়! পরিচালকের চরিত্র ভালো নয়, অকপটে অভিনেত্রী!
অভিনেত্রী তখন জানিয়েছিলেন তিনি অভিনয়ের কিছুই জানেনা, পরিচালক জানিয়েছিলেন তিনি নিজেই শিখিয়ে নেবেন। অভিনেত্রীর কাছে এটা একটা অনেক বড় প্রাপ্তি ছিল। বিপরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ডুয়েট গানে পাশে রয়েছেন কুমার শানু। সবটাই অভিনেত্রীর কাছে তখন স্বপ্নের মত ছিল। তবে প্রথমবার ওই ছবিতে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সকলের মন দিতে নিয়েছিল সেই ছোট্ট মেয়েটি। যদি বর্তমানে অভিনয় নয়, গানের জগতেই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। পেয়েছেন প্রচুর অ্যাওয়ার্ড সম্মান। অভিনেত্রীর মনে একটাই আক্ষেপ তিনি বাংলা থেকে সেরকম ভাবে কখনো সম্মান পাননি। এমনকি মালাবদল ছবিতে যখন অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘তুই গান নিয়ে থাক অভিনয় করে লাভ নেই।’ যদিও তার গানের প্রশংসা বার বার করেছেন প্রসেনজিৎ।

