দীপঙ্কর দে-র প্রাক্তন স্ত্রী সোমা দে! বর্ষীয়ান অভিনেত্রীকে ঘিরে বহু বছরের ভুল ভাঙছে এবার! সোমা দে-র ব্যক্তিগত জীবন জানলে চমকে যাবেন!

একটি দীর্ঘ অভিনয়জীবনের সাক্ষী হয়ে আছেন তিনি। বড়পর্দা থেকে ছোটপর্দা—সর্বত্র নিজস্ব ছাপ রেখে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী ‘সোমা দে’ (Soma Dey)। কখনও ঠাকুমা, কখনও পরিবারের অভিভাবকের ভূমিকায় তাঁর শান্ত, স্থিত এবং আভিজাত্যপূর্ণ অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। বহু অভিনেত্রী এসেছেন, গেছেন—কিন্তু তথাকথিত ‘নায়িকা’ না হয়েও সোমা দে যেভাবে দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন, তা নিঃসন্দেহে ঈর্ষণীয়।

তবে আজ যাঁকে দেখে এত সম্মান ও প্রশংসা দিচ্ছেন দর্শক, তাঁর যাত্রাপথ কিন্তু মোটেও মসৃণ ছিল না। ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন সোমা। নিয়মিত গান শিখতেনও। কিন্তু জীবন তাঁকে অন্য পথে নিয়ে যায়। প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে ‘জীবনের জটিলতা’ নামক এক সিনেমায়, যেটি শেষ পর্যন্ত মুক্তিই পায়নি। তবে হার মানেননি অভিনেত্রী।

কিছু বছর পর ‘হারায়ে খুঁজি’ ছবির মাধ্যমে পর্দায় পাকাপোক্ত পরিচিতি পান তিনি। তারপর থেকে সিনেমা হোক বা ধারাবাহিক—অভিনয়ে থামেননি কখনও। তাঁর অভিনয়গুণের স্বীকৃতিও মিলেছে যথাযথভাবে। তরুণ মজুমদারের ‘শহর থেকে দূরে’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য তাঁকে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান দেওয়া হয়। ষাটটিরও বেশি সিনেমা আর তিরিশটির বেশি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

পড়াশোনাতেও ছিলেন এগিয়ে। স্কটিশ চার্চ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর পাশ করেছেন তিনি। পাশাপাশি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, অঙ্কে দক্ষতা, আর রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালবাসা আজও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এই দৃঢ়চেতা অভিনেত্রীর পেছনে রয়েছে এক সাহসী গল্প। যখন পরিবারে তাঁর অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে বাধা এসেছিল, তখন কোনও তর্ক না করে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে যান।

থাকা শুরু করেন ‘ওয়াইডব্লুসিএ’ বোর্ডিংয়ে। সেখানে থেকেছেন যতদিন না তাঁর প্রথম হিট সিনেমা মুক্তি পায়। নিজের জন্য লড়ে একটা নিজস্ব পরিচয় তৈরি করেছেন সোমা দে। একটি বিভ্রান্তি দীর্ঘদিন ধরে ঘুরছে দর্শকদের মধ্যে—অনেকে ভাবেন সোমা দে সম্ভবত দীপঙ্কর দে-র প্রাক্তন স্ত্রী। এর প্রধান কারণ তাঁদের এক পদবি। কিন্তু বাস্তব হল, দীপঙ্কর দে কেবলমাত্র তাঁর সহ-অভিনেতা।

আরও পড়ুনঃ একটা বিপদ কাটতে না কাটতেই নতুন বিপদ! রূপ বদলে ফিরে এলো মোহনা! বি’ষধর সাপের মতন বিষ ছড়িয়ে দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনয় জীবনে আসার পর থেকে একাধিক ছবিতে দীপঙ্কর দে’র সঙ্গে অভিনয় করার এই গুজব ছড়ায়। বাস্তবে সোমা দে-র স্বামীর নাম ‘বিবেক চট্টোপাধ্যায়’। তবে তাঁদের বৈবাহিক জীবন সুখের না হওয়ায়, তিনি স্বামীর পদবি ব্যবহার করেননি। আর সেখান থেকেই ভুল ধারণার সূচনা। তবে এই সমালোচনা ছাপিয়ে আজও তিনি নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে এগিয়ে চলেছেন।

Back to top button