‘আমাকে যীশু আর কাঞ্চন রীতিমতো ভয় পেত…’ ‘সবার প্রথম ওরাই আমার শিকার হত!’ ভোর পাঁচটায় উঠে আমি ওদের…!’ ভোর হতেই দুই অভিনেতার ওপর চলতেন চরম অত্যাচার? ঠিক কি করতেন অভিনেত্রী রচনা ব্যানার্জি?

টলিউডের (Tollywood) বিনোদন দুনিয়ায় তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রির পাশাপাশি অফস্ক্রিন বন্ধুত্বও সবসময়ই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত টলিপাড়ার এমন কিছু চেনা মুখ রয়েছেন, যারা অভিনয় দক্ষতার জোরে রাজত্ব করছেন দর্শকদের মনে। এমনই তিন সুপারস্টার হলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সফল এবং অত্যন্ত জনপ্রিয়।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওকে কেন্দ্র করেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওটিতে খোদ রচনা বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। রচনা সবার সামনে অকপটে স্বীকার করেছেন যে, একসময় যীশু এবং কাঞ্চন তাকে মারাত্মক ভয় পেতেন। শুধু তাই নয়, সুযোগ পেলেই নাকি তারা রচনার হাত থেকে পালিয়ে বাঁচতেন।

কিন্তু কেন টলিপাড়ার দুই নামী অভিনেতা রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে এভাবে কেঁপে উঠতেন? পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ কি তবে বাস্তবে এতটাই কড়া মেজাজের মানুষ ছিলেন যে সহ-অভিনেতারা তার সামনে যেতেও ভয় পেতেন? আসলে একসময় এই তিন তারকার মধ্যে ছিল এক গভীর ও নিটোল বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্বের আড়ালেই লুকিয়ে ছিল এমন এক অদ্ভুত ভয়, যা যীশু এবং কাঞ্চনকে রীতিমতো তটস্থ করে রাখত। কী এমন কাণ্ড ঘটাতেন রচনা, যার জন্য তাকে ‘অত্যাচারী’ তকমা দিতেও ছাড়েননি বাকি দুজন?

জি বাংলার একসময়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘অপুর সংসার’-এ সেই রহস্য ফাঁস হয়। সেখানে এসে রচনা নিজেই হাসিমুখে ফাঁস করেন তাদের সেই ভয়ের আসল কারণ। একসময় যীশু, কাঞ্চন এবং রচনা এই তিনজন মিলে একটি টিম তৈরি করেছিলেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে চুটিয়ে ‘মাচা শো’ অর্থাৎ স্টেজ পারফর্ম করতে যেতেন। সেখানে শো করার খাতিরে তাদের একসঙ্গেই বিভিন্ন কটেজে থাকতে হতো। মুশকিলটা হতো রচনার একটি বিশেষ অভ্যাসের কারণে। রচনার ভোর ৫টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। খুব ভোরে উঠে যখন তিনি একা একা ভীষণ বোর ফিল করতেন, তখনই শুরু হতো আসল অত্যাচার। তিনি সোজা গিয়ে গভীর ঘুমে মগ্ন কাঞ্চন এবং যীশুকে টেনে-হিঁচড়ে ঘুম থেকে তুলে দিতেন। রচনার এই কাকভোরে ঘুম ভাঙানোর অত্যাচার থেকেই বাঁচতে যীশু ও কাঞ্চন তাকে রীতিমতো যমের মতো ভয় পেতেন।

আরও পড়ুনঃ ‘সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ সব শেষ!’ ‘বিতর্ক পিছু ছাড়েনি কখনই!’ ‘একটা নোংরা দৃশ্য গোটা জীবনটাকে…! কোন কারণে থমকে গেল কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়ের উজ্জ্বল কেরিয়ার?

পুরনো এই মজার স্মৃতিটি নতুন করে ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। তারকাদের এই খুনসুটি ও নিখাদ বন্ধুত্বের রসায়ন আজও অনুরাগীদের মনে সমানভাবে দোলা দেয়। কাজের ব্যস্ততার মাঝেও পুরনো দিনের এই মিষ্টি মধুর ও মজার স্মৃতিগুলোই প্রমাণ করে যে, পর্দার পেছনের আসল বন্ধুত্বগুলো কতটা প্রাণবন্ত এবং অমলিন হয়।

Back to top button