‘শুভশ্রীকে জড়িয়ে ধরার সাহস কোথা থেকে পায়? একটু বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছি…’-দেব শুভশ্রীর আলিঙ্গনে ক্ষেপে উঠলেন রাজ চক্রবর্তী!

আগামী ১৪ ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ছবি ধূমকেতু। দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। সেই নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। নজরুল মঞ্চে গত সোমবার দেব শুভশ্রী একসাথে ছবির প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন। সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপিংস এখন সারা সোশ্যাল মিডিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দুজনকে এত বছর পর আবার এক সঙ্গে দেখে দর্শকেরা খুবই খুশি।
বিশেষ করে এই জুটির সাথে যাদের ছোটবেলার যাদের বেড়ে ওঠা জড়িয়ে রয়েছে তারা তো এত বছর পর দুজনকে একসঙ্গে দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। আমার প্রত্যেকেই জানি আজ থেকে নয় বছর আগে দেব শুভশ্রীর সম্পর্কের বিচ্ছেদ হয় যার ফলে এতগুলো বছর তাদের মুখ দেখাতে বন্ধ ছিল। অবশেষে সেই সব দূরত্ব কেটে গেলো সোমবার। আবারো সোশ্যাল মিডিয়াতে একে অপরকে ফলো করলেন দুজনে, আবার একসাথে নাচ করলেন।
কিন্তু এই সবটা নিয়ে রাজ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া? কারণ সোমবারের ওই সুন্দর সন্ধ্যায় উপস্থিত ছিলেন না রাজ চক্রবর্তী। কিন্তু কেন ঐদিন অনুষ্ঠানে আসেনি অভিনেতা সেই প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তা ছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা উপস্থিত ছিলেন। আমরা দুজনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে এরপর বাকি দিক সামলানোর চেষ্টা করি।’
তবে রাজ-শুভশ্রীকে এতটা কাছাকাছি দেখে পরিচালক বলেছেন, ‘আমি ওকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি আমি জানি ও সেটা কখনোই লঙ্ঘন করবে না। কিন্তু আমি অন্য কাউকে তো বিশ্বাস করিনা। তাই আমাকে সাবধান থাকতে হবে। তবে বাড়াবাড়িটা আমি একেবারেই পছন্দ করি না।’ অনেকেই দেব শুভশ্রীর এই দিনের ভিডিও দেখে নানান ধরনের কমেন্ট করেছে। অনেক নেটিজেনরা রাজকে উদ্দেশ্য করেই এই কথাগুলো বলেছেন।
আরও পড়ুনঃ ‘আমি না হয় অবুঝ, উনি আমার নাম্বারটা পাবলিক করে কোন ম্যাচিউরিটিটা দেখালেন? উনি আমার পরিবারকেও অসম্মান করেছেন…’- জিতুর কথায় মানসিকভাবে বিধ্বস্ত দিতিপ্রিয়া!
অনেকে শুভশ্রী এবং দেবের এই অনুষ্ঠানকে বাড়াবাড়ি বলে মনে করেছেন অনেকে লিখেছেন ‘সবটাই টাকার খেলা,’ আবার কেউ কেউ রাজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘স্ত্রীকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছেন মনে হয়।’ দর্শকেরা মনে করছেন রাজ, শুভশ্রী এবং দেবকে দেখে হয়তো ভীষণভাবেই ঈর্ষা করছে। তাই জন্যই হতো ওই কথাগুলো রাজ তাদের উদ্দেশ্য করেই বলেছে। তবে রাজ জানিয়েছেন তিনি ঈর্ষা নয় দুজনকেই সম্মান করছেন। দুজনকে একসঙ্গে এত দিন পর দেখে তারও ভালো লাগছে। তাদের অনেক দিনের আটকে থাকা ছবি ধূমকেতু অবশেষে মুক্তি পাচ্ছে তার জন্য তিনি ভীষণই খুশি।

