“আমাদের ভাতে মারার চেষ্টা চলছে”- হাতে নেই কাজ! আন্দোলনের মুখ হতে গিয়ে পকেটে টান! বিস্ফোরক দেবলীনা!

বাংলার চলচ্চিত্র জগতে (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকের মন খুব সহজেই জিতে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী বরাবরই স্পষ্টবাদী এবং যুক্তিবাদী একজন নারী। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসেন বরাবর।
ইদানিংকালে বেশ কয়েকবার অভিনেত্রী খবরের শিরোনামে উঠে এসেছেন। আরজিকর কান্ডের জন্য বর্তমানে এখনো উত্তাল হয়ে আছে রাজ্য। এখনো ঘটনার সুবিচার হয়নি, মাসের পর মাস কেটে গেলো এখনো সাধারণ মানুষ সঠিক বিচার পাইনি। তিলোত্তমার মা-বাবা এখনো পায়নি তাদের মৃতা মেয়ের সুবিচার। সেই তিলোত্তমা কান্ডে একাধিকবার বিভিন্ন মিছিল সমাবেশে বেরিয়ে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছে দেবলীনা।

সম্প্রতি নতুন করে বাধা এসেছে দেবলীনার জীবনে। যাঁরা আন্দোলনে সামিল হয়েছিলেন, তাঁদের বয়কট করার দাবি করেছেন শাসক দল নেতা। শীতের জলসায় যেন তাঁদের দেখা না যায়। এমনই বার্তা দিয়েছিলেন শাসক দলের নেতা কুণাল ঘোষ। আর এবার প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত জানালেন তাঁর একের পর এক অনুষ্ঠান বাতিল হচ্ছে, অর্গানাইজারদের ভয় দেখানো হচ্ছে।
আমরা সকলেই জানি শীতকাল জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। সেসব অনুষ্ঠান পর পর বাতিল হয়েছে দেবলীনার। দেবলীনা বলেন, “আমাদের ভাতে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমিও সেই তালিকায় আছি। পশ্চিমবঙ্গের শৈল্পিক সত্ত্বাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। তিনি জানান, চলতি সিজনে গোটা বাংলায় তাঁর যতগুলো অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, সবকটা ক্যানসেল করা হয়েছে।”
আরও পড়ুনঃ দাদু হওয়ার বয়সে হচ্ছেন “বাবা”! ৫১ বছর বয়সে আসছে তৃতীয় সন্তান! নিজেই সেই সুখবর দিলেন অভিনেতা!
অর্গানাইজার তাঁকে মেসেজে লিখেছেন, ‘দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না। ক্ষমা করবেন।’ দেবলীনার দাবি, এভাবেই ভয় দেখানো হচ্ছে সবাইকে। তবে তাতেও থামেনি অভিনেত্রী। দেবলীনার স্পষ্ট বক্তব্য, “কাজ না পেলে অন্য কিছু করে খাব, প্রয়োজনে অন্যভাবে উপার্জন করব। তবে আন্দোলন থেকে একটুও সরে যাব না। ভয় পেয়ে বেঁচে থাকব না।”

