বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তমণি! বউ ছাড়া আর কিছুই বোঝেন না বিশ্বনাথ! বউকে জমের মতন ভয় পান অভিনেতা?

টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)। ভালো অভিনেতা তো বটেই পাশাপাশি তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। নিজে ভালো থাকতে এবং আশেপাশের মানুষকে ভালো রাখতে তিনি ভালোবাসেন। বরাবরই হাসিখুশি প্রাণোচ্ছল মানুষ তিনি।

বিশ্বনাথ বাবু নিজের অভিনয়ের জন্য এবং নিজের আচার-আচরণ ব্যবহারের জন্য অসংখ্য মানুষের থেকে ভালোবাসা কুড়িয়েছে। তার ভক্ত সংখ্যা বাংলায় চারিদিকে ছড়িয়ে রয়েছে। তবে জানেন বউয়ের সামনে এক্কেবারে অন্যরকম মানুষ হয়ে ওঠেন বিশ্বনাথ।

Biswanath Basu

বিশ্বনাথ নিজেও জানেন না তার বাড়ির কোথায় কি থাকে। তার বাড়ির রান্নাঘর কোথায় সেটা পর্যন্ত জানেন না অভিনেতা। স্ত্রী দেবিকার সাথে কেটে গেছে ১৭ টা বছর। দুই সন্তানের বাবা, মা এই দম্পতি সুখে, দুঃখে একসঙ্গে কাটিয়ে দেন প্রতিটি দিন। বিশ্বনাথের স্ট্রাগলে পাশে থেকেছেন দেবিকা। তাঁদের জুটির রসায়ন চমৎকার।

আরও পড়ুনঃ ‘প্রসেনজিৎ-ঋতুকে নিয়ে যা ব্যবসা হয়েছে, আজকের দিনে তা কল্পনার অতীত’- বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কেন এমন বললেন টোটা রায়চৌধুরী?

এতগুলো বছর ধরে অভিনেতার যত্ন নিচ্ছেন তার স্ত্রী। তার প্রতিটা মুহূর্তের খেলায় রাখছে। কিন্তু নিজের কাজের ব্যস্ততার মাঝে স্ত্রীয়ের চাহিদা গুলোর কথা গুরুত্ব দিতে ভুলে যান বিশ্বনাথ সেই নিয়ে অভিযোগও করেন স্ত্রী দেবিকা। কিন্তু তাও এক অপরের সাথে থেকে গেছেন এত গুলো বছর ধরে।

তবে সকলের সামনেই বিশ্বনাথ বলেন ‘আমি মনে করি বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তমণি। আমি জানি না আমার বাড়ির রান্নাঘর কোথায়, আমার জামাকাপড় কোথায় থাকে, আমার মানিব্যাগ কোথায় থাকে। তাই বউ আমার সব। দেবিকা ছাড়া আমি কিছুই বুঝি না।’

Back to top button