‘প্রসেনজিৎ-ঋতুকে নিয়ে যা ব্যবসা হয়েছে, আজকের দিনে তা কল্পনার অতীত’- বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কেন এমন বললেন টোটা রায়চৌধুরী?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film industry) সব সময় প্রতিযোগিতা চলে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। কোন জুটি সব থেকে ভালো, কোন জুটি দর্শকদের সবথেকে পছন্দের। কার সিনেমা কত বেশি চলছে কার সিনেমা কত বেশি হিট এই নিয়ে রেষারেষি চলতেই থাকে। ৯০ দশকে ঋতুপর্ণার প্রসেনজিতের (Rituparna-Prosenjit) জুটি ছিল সে রকমই একটি জনপ্রিয় হিট জুটি।

ঋতুপর্ণার প্রসেনজিতের জুটির কাছে সেই সময় কোন জুটি টিকতে পারত না। দুজনে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করেছেন। আর সেই সব কটি ছবি আজও দর্শকমহলে সমানভাবে জনপ্রিয়। সেই সময় প্রসেনজিতের ঋতুপর্ণার ছবি মানেই সিনেমা হল একেবারে হাউসফুল। এই জুটির জনপ্রিয়তা যতটা ছিল দর্শকদের মাঝে, এই জুটিকে নিয়েছিল সেই সময়কার অভিনীত অভিনেত্রীদের মধ্যে ছিল ক্ষোভ।

actor

এর আগে বহুবার বহু জায়গায় সাক্ষাৎকারে বিভিন্ন টলিউড ইন্ডাস্ট্রির অভিনীত অভিনেত্রীরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। তাপস পাল, চিরঞ্জিত, অভিষেক চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে অসংখ্য অভিনেতা অভিনেত্রী আঙ্গুল তুলেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণার দিকে। অনেকেই বলেছেন এই দুজনের জন্য নাকি অনেকের ক্যারিয়ার মাঝ পথে থেমে গিয়েছে। এবারে এই নিয়ে নিজস্ব মতামত জানালেন টলিউড ইন্ডাস্ট্রি আরেক জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী।

আরও পড়ুনঃ নিজের স্ত্রীকে হ’ত্যা? মুখোশের আড়ালে নৃশং’স খু’নি! বিভীষিকাময় রহস্যে ভরা জি বাংলার নতুন মেগার নায়কের জীবন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা রায়চৌধুরীকে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটি নিয়ে এই সমস্ত অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয়। তখনই অভিনেতা সাক্ষাৎকারে বলেন ‘আমি মনে করি না ঋতুপর্ণা প্রসেনজিৎ এর জন্য কারো কোন ক্ষতি হয়েছে। সেই সময় কমার্শিয়াল ছবির যা চাহিদা ছিল এবং ঋতুপর্ণার প্রসেনজিতের জুটির যেই পরিমাণ জনপ্রিয়তা ছিল। তাতে করে দর্শকই চাইতেন যাতে তাদের জুটি বারবার করে বড় পর্দায় ফিরে আসে।’

অভিনেতা আরো বলেন, ‘জুটি তো পরিচালক প্রযোজক এবং দর্শক ঠিক করে দেবে কাদের সব থেকে বেশি ভালো লাগছে বা কার সাথে কাকে ভালো মানাবে। এতে প্রসেনজিৎ ঋতুপর্ণার তো কোন দোষ নেই। আর সেই সময় দর্শক এদের জুটিকে এতটাই ভালোবাসা দিয়েছিল যে ছবি হিট করানোর জন্য বারবার এই একটা জুটি ফিরিয়ে আনা হতো। প্রসেনজিৎ-ঋতুকে নিয়ে যা ব্যবসা হয়েছে, আজকের দিনে তা কল্পনার অতীত।’

Back to top button