‘ভাইফোঁটার মানে ওরা বোঝেনা, ওদের তো নজর থাকবে মিষ্টির প্লেটের উপর!’- কবীর কাভিয়ার প্রথম ভাইফোঁটা! ছেলে মেয়ের দুষ্টুমি নিয়ে কি বললেন কোয়েল মল্লিক?

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।
বর্তমানে দুই সন্তানের মা কোয়েল মল্লিক। পুত্র সন্তান কবীর এবং কন্যা সন্তানকে নিয়ে এখন তার ভরা সংসার। একদিকে যেমন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন। অন্য দিকে সংসার এবং সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করছেন কোয়েল। প্রতিবছরই দুর্গাপূজা কোয়েলের কাছে ভীষণই স্পেশাল কিন্তু যবে থেকে সন্তানের মা হয়েছেন অভিনেত্রী তবে থেকেই দুর্গাপূজাটা যেন আরো বেশি বিশেষ অভিনেত্রীর কাছে। তবে প্রতিবারের থেকে এইবারে দুর্গাপূজা অভিনেত্রী কাছে আরো বেশি বিশেষ হয়ে উঠেছে। কারণ এ বছর ছেলে-মেয়ে দুজনকে নিয়ে একসঙ্গে পুজো কাটিয়েছেন অভিনেত্রী।
তবে পুজো শেষ হয়ে গেলেও এখনো পূজার রেষ কাটেনি মল্লিক বাড়ি থেকে। সামনে কালীপুজো ভাইফোঁটা অনেক কিছু রয়েছে আর ভাইফোঁটাটা তো এবার বিশেষ অভিনেত্রীর পরিবারে। কারণ এ বছর প্রথম ছোট্ট বোনের থেকে ভাইফোঁটা নেবে কবীর। এ বছর দুর্গাপুজোতেই মেয়ে কাভিয়াকে নেটিজেনদের সামনে এনেছেন অভিনেত্রী। পাশাপাশি এটা কাভিয়ার প্রথম ভাইফোঁটা আর কবীরও প্রথম ভাইফোঁটা নেবে বোনের থেকে।
তাই একটু বিশেষ তো হবেই এই ভাইফোঁটা। এইবারের ভাইফোঁটা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘এবারের ভাইফোঁটা আমাদের কাছে বিশেষ এবারে কবীরের কাছে খুবই বিশেষ কারণ প্রথমবার বোনের থেকে ভাইফোঁটা নেবে। যদিও কাভিয়া খুবই ছোট সে এখনো কিছুই বুঝতে পারে না। কবিতাটা আমাকে বলে দিতে হবে। কিন্তু ওদের দুজনের সবার নজরই মনে হয় থাকবে মিষ্টির প্লেটের দিকে। কে কোন মিষ্টিটা খাবে, সেটা নিয়েই ওদের আগ্রহ বেশি।’
আরও পড়ুনঃ কঠিন রোগে আক্রান্ত কমলিনী! নতুন পার্বতীর সম্পর্কই কি হবে কমলিনীর মৃ’ত্যুর কারণ? দুর্ধর্ষ আজকের পর্ব
সব মিলিয়ে এবছরের ভাইফোঁটা যে মল্লিক বাড়িতে একেবারে অন্যরকম হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। এই উৎসবের দিনগুলোতে বাড়ির সদস্যদের সাথে একসাথে কাটান কোয়েল। প্রতিবছর নিয়ম মেনে মল্লিক বাড়িতে দুর্গাপূজাতে সপরিবারে একসাথে আসেন অভিনেত্রী। এবারেও তার অন্যথা হয়নি।

