মেরে ফেলা হল রাহুলকে! ‘এতটা অসম্মান কি প্রাপ্য?’ হঠাৎ কি এমন হলো অভিনেতার সঙ্গে? মুখ খুললেন রাহুল!

টলিপাড়ার (Tollywod) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রাহুল দর্শকমহলে প্রথম জনপ্রিয়তা পেয়েছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করে। তারপর থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন। শুধুমাত্র বড় পর্দায় নয়, পাশাপাশি টেলিভিশনের পর্দায়, ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
তবে হঠাৎ করেই আজ সকালে অভিনেতার মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল গোটা সোশ্যাল মিডিয়া। সকাল-সকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেই যেন বুক কেঁপে উঠল সকলের। সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে ছড়িয়ে পড়েছে অভিনেতার সাদা কালো ছবি। কিন্তু পরমুহুর্তে ভুল ভাঙে নাম দেখে। আসলে আজকের দিনেই মারা গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা অনিল চট্টোপাধ্যায়।

অভিনেতা অনিল চট্টোপাধ্যায় এর মুখমণ্ডলের সাথে বেশ কিছুটা মিল আছে রাহুলের। সেই কারণেই এই গোল্ডগোল। আর এই গোল্ডগলের পর রাহুল সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য পোস্ট করেন। আর তার কথা শুনেই অবাক সকলে। রাহুলের মুখে এমন কথা শোনা যাবে তা কেউ হয়তো কল্পনাও করেননি।
আরও পড়ুনঃ ‘অলি গলির ছেলে…’ সোনার সংসারে নেচে সমালোচনার মুখে রুবেল! প্রত্যুত্তরে অভিনেতার জবাব শুনে মুগ্ধ দর্শক!
অনেকেই মনে করেন অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি রাহুলের মিল খুঁজে পান পাওয়া যায়। অভিনয়ের তো বটেই, মুখের মিলও নাকি রয়েছে বেশ খানিক। রাহুলেরও তা অজানা নয়। একবার রাহুলের ফেসবুক পোস্টে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে এক যোগসূত্রের কথা শেয়ার করা হয়। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে আয়োজিত পথ-নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাহুল। তখন রাহুলের বয়স এগারো কি বারো। সেই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্বয়ং অনিল চট্টোপাধ্যায়।
তার মৃত্যুবার্ষিকীতে ভুল পোস্ট প্রসঙ্গে রাহুল বলেন “ইয়ে বলছিলাম, অনিল চট্টোপাধ্যায়ের এতটা অসম্মান কি প্রাপ্য?” তারপর অভিনেতার সাথে ওই বিশেষ অনুষ্ঠানে দেখা হওয়ার সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অনেকেই বলেন আমার সঙ্গে অনিল চট্টোপাধ্যায়ের মিল আছে…আমার শৈশবে পাওয়া শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার অনিলবাবুর হাত থেকে নেওয়া…বিশেষ অতিথির সই ও ওঁর করা।’ ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘কাঞ্চনজঙ্ঘা’র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছেন।

