শপথ গ্রহণে থাকছেন মিঠুন-মমতা-রুদ্রনীল! রং পাল্টে ‘সবুজ’ থেকে ‘গেরুয়া’ হয়ে কোন কোন তারকা যোগ দিচ্ছেন এই ব্রিগেডে?

শনিবার ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারের বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথমবার রাজ্যের শাসনভার নিতে চলেছে বিজেপি। এই বিশেষ দিনকে ঘিরে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল।

জানা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। নতুন সরকারের শপথকে স্মরণীয় করে তুলতে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বাংলা বিনোদন ও সাংস্কৃতিক জগতের বহু পরিচিত মুখকেও। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিদের তালিকা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

তারকাদের তালিকায় অন্যতম নাম অভিনেতা মিঠুন চক্রবর্তীর। গত কয়েকটি নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয়ভাবে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। শারীরিক অসুস্থতার মধ্যেও প্রচারে অংশ নেওয়ায় তিনি বিশেষভাবে আলোচনায় ছিলেন। এছাড়াও আমন্ত্রণ পেয়েছেন মমতা শংকর, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং তেজেন্দ্র নারায়ণ মজুমদারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।

ব্রিগেডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, মাফিন চক্রবর্তী এবং অঞ্জনা বসুসহ আরও অনেক পরিচিত মুখের। পাশাপাশি এবারের নির্বাচনে জয়ী তারকা প্রার্থীদের মধ্যেও দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: ‘তাপসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন দিদি’ ‘ওকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন…’ ‘শেষ সময়ে কেউ ছিলনা, ক্ষমা করব না!’ তাপস পালের জীবন শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী? বিস্ফোরক স্ত্রী নন্দিনী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি এবং সেই জয়ের পর এবার নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীও এদিন আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। রাজনৈতিক পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রিগেডের অনুষ্ঠান ঘিরে রাজ্যজুড়ে বাড়ছে প্রত্যাশা।

Back to top button