গত পুজোর সেরা জুটি হলেও এ বছর পুজোয় তাঁদের পথ আলাদা! জানুন এমন কিছু জনপ্রিয় টলি জুটির নাম

সময়ের সাথে সাথে কত কিছুই না বদলে যায়। আজ যাঁর সঙ্গে সমস্তকিছু শেয়ার করছেন, কাল হয়তো সেই মানুষটাই থাকবেন না আপনার জীবনে। তবুও সময় তো থেমে যায় না। সময়ের সাথে সাথে সমস্তকিছু মানিয়ে নিজেকেও এগিয়ে নিয়ে যেতে হয়। বিশেষ করে অনুষ্ঠানগুলোতে যার সঙ্গে সময় কাটান, যখন তারাই একদিন অনুস্পতিত হয়ে যান। তখন যেন বেশি করে মনে পড়তে থাকে মানুষগুলোকে।
সাধারণ মানুষের জীবনে এরূপ হয়েই থাকে। আর সেই খবর হয়তো কেউই পায় না। কিন্তু সেলিব্রিটিদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কারোরই অজানা থাকে। আগের বছর যে জুটিগুলোকে দেখে আমরা ব্যাপক খুশি হতাম। এ বছর সেই জুটিকে আমরা আর দেখতে পাবো না। চলতি বছরে বেশ অনেকজনই বিচ্ছেদের পথে হেঁটেছেন।
গত বছর পুজোয় টলিপাড়ার (Tollywood) অনেক জুটিকেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। হাতে হাত ধরে ঘুরতে, প্যান্ডেলে প্যান্ডেলে একসঙ্গে উদ্বোধন করতে, সিঁদুর খেলায় মেতে উঠতে। কিন্তু এ বছর সেসব যেন শুধুই স্মৃতি! এমন তিন জুটি রয়েছেন, যাদের স্মৃতি সহজে ভুলবার নয়। গত বছরের দুর্গাপুজোয় বন্ধুদের বাড়ি একসঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং শোভন গঙ্গোপাধ্যায়কে (Shovan Gangapadhyay)।

শোভনের বেলুড়ের বাড়িতে অনেক সময়ই আসতেন অভিনেত্রী। তারপর আচমকাই শোনা গেল, বিচ্ছেদের কথা। স্বস্তিকা নিজেই জানালেন, গায়ক শোভনের সঙ্গে তিনি আর কোনও সম্পর্কে নেই। প্রেম ভাঙা ও গড়ার খবর প্রায়ই শোনা যাচ্ছিল রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং সোহিনী সরকারক (Sohini Sarkar) নিয়ে। পাহাড়ি রাস্তায় হাঁটু মুড়ে বসে সোহিনীকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন রণজয়। মাঝে তারা লিভ ইন সম্পর্কেও ছিলেন। তারপরই শোনা গেল তাদের নিশ্চিত ব্রেকাপের কথা। সোহিনী নিজেই স্পষ্ট তা জানায়।

সম্প্রতি যে বিচ্ছেদ নিয়ে বেশ চর্চার সৃষ্টি হয় তা হল জীতু (Jeetu) –নবনীতাকে (Nabanita) নিয়ে। দু’মাস আগে নবনীতা ফেসবুকে তাঁদের আইনিবিচ্ছেদের কথা জানান। সংবাদ মাধ্যমকে নিজের আক্ষেপের কথা জানিয়ে বলেছিলেন, “মন খারাপ হবে, এ বছর আর জীতুর সঙ্গে সিঁদুর খেলা হবে না।” যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি জীতু। উল্টে জিতু বলেন, “আমি আমার স্ত্রী সম্পর্কে কোনও সমালোচনা শুনব না, সমালোচনা করবও না।” তবে শুধুই কি শোভন-স্বস্তিকা, রণজয়-সোহিনী, জীতু-নবনীতা, এই পুজোয় টলিপাড়ার অন্দরে অনেকের সংসারেই ধরেছে ভাঙন। কিন্তু সবই রয়েছে আড়ালে।
![]()

