সকলকে সাক্ষী রেখে কমলিনীকে ভালোবাসার কথা জানালো নতুন! পার্বতীকে অস্বীকার করে কমলিনীকে বিয়ের প্রস্তাব দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, যখনই নতুনের বাড়ি থেকে কমলিনীর চলে যাওয়ার প্রসঙ্গ ওঠে তখন নতুন বিরক্ত হচ্ছে। কমলিনী কিছুতেই এই বাড়িতে থাকতে চাইছে না। তাছাড়াও কমলিনীর মা বাবা কাকা ছেলে মেয়ে কেউই চায়না কমলিনী বাড়িতে থাকুক। কারণ এক বাড়িতে নতুনের স্ত্রী এবং কমলিনী কিছুতেই থাকতে পারবে না। ওদিকে মিটিল এসে নতুনকে স্পষ্ট জানিয়ে দেয় কমলিনী তার বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। সে কমলিনীকে তৈরি করে দেবে তার জামাকাপড় গুছিয়ে দেবে কমলিনী এই মুহূর্তেই এই বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে যাবে। কমলিনীর মা-বাবা কাকা তাকে নিয়ে যাওয়ার জন্য একেবারে তৈরি।

Aparajita Ghosh Das

মিঠিও বলেনতুন তাদের অনেক সাহায্য করেছে বট গাছের মতো ছায়া দিয়েছে বিপদের সমস্ত দায়িত্ব নিয়েছে কিন্তু মিঠি চায় না আর নতুন তার দায়িত্ব নিক এবার থেকে মিঠি নিজের দায়িত্ব নিজে নেবে। সে চেয়েছিল বিদেশে গিয়ে পড়াশুনা করবে কিন্তু এখন আর সেই পরিকল্পনা তার নেই। এখানে থেকে চাকরি করে, মাকে দেখাশোনা করবে নতুনের থেকে সাহায্য নেবে না মিঠি। নতুন এসব কিছু অনেকক্ষণ ধরে সহ্য করছিল কিন্তু বাধ্য হয়ে নতুন সকলের সামনে জানিয়ে দেয় বন্ধ ঘরে আড়ালে পার্বতী নিজের হাতে সিঁদুর পরেছে নতুন তাকে সিঁদুর পড়ায়নি। পার্বতী গ্রাম থেকে পালিয়ে আসতে শহরে বাঁচতে চেয়েছিল তাই জন্য নতুন তাকে সেই সাহায্য করেছে। আর এই কথা শুনে উপস্থিত সকল তো হতবাক।

কমলিনী বারবার বলতে থাকে সে নিজের চোখে যা দেখেছে সেটাই বিশ্বাস করবে। নতুনের কোন কথা সে বিশ্বাস করতে চাইছে না। তখনই নতুন বাধ্য হয়ে সকলের সামনে জানায় সে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারেনি কোনদিনও। পার্বতীকে সে বিয়ে করেনি। সাথে সাথে সকলের সামনে নতুন এটাও জানিয়ে দেয় সে কমলিনীকে ভালোবাসে। আর কমলিনীকে বিয়ে করতে চেয়েছিল স্ত্রীর স্বীকৃতি দিতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি কখনোই তৈরি হয়নি। বাড়িতে উপস্থিত সকলের সামনে কমলিনীকে ভালোবাসার কথা জানায় নতুন। কমলিনীও অপ্রস্তুত হয় সেখান থেকে চলে যায়।

আরও পড়ুনঃ দুর্গাপূজার দ্বিতীয়া থেকে এখনো রাস্তা অন্ধকার! পূজোতেও অসুরক্ষিত মা-বোনেরা! মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়!

এদিকে নতুনের কথায় সকলেই বেশ অবাক হয়। নতুন যে এভাবে সকলের সামনে ভালোবাসার কথা বলে দেবে সে কথা কেউ বুঝতে পারেনি। আসলে সকলেই জানে নতুন এবং কমলিনীর ভালোবাসার কথা, কিন্তু কেউ সেভাবে কখনো প্রকাশ্যে স্বীকার করেনি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে নতুন যেখানে তাকে কথাটা বলতে বাধ্য হলো। পার্বতী জানিয়ে দেয় সে এর শেষ দেখে ছাড়বে। স্ত্রীয়ের অধিকার আদায় করে নেবে। ওদিকে কমলিনী ঘরে গিয়ে ব্যাগ পত্র গোছাতে শুরু করে। নতুন এসে কমলিনীর সাথে কথা বলতে চাইলে নতুনের সাথে কোন কথা বলতে চায় না কমলিনী। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button