সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা ছেলের মিষ্টি মুহূর্ত! ছেলে কেশবের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী মধুবনী!

স্টার জলসার (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি ছিল ভালবাসা ডট কম। আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগের জনপ্রিয় এই ধারাবাহিকের কথা দর্শকের মনে কিন্তু আজও রয়ে গিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। যারা বর্তমানে স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর দীর্ঘ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং অবশেষে ২০১৭ সালে সেই রিল লাইফের জুটি রিয়েল লাইফে পরিণতি পায়। তবে নিজের ভালোবাসার মানুষের জন্য যে এত দূর এগোতে পারে রাজা সেটা কেউ কল্পনাও করতে পারেনি।
বর্তমানে তাদের সংসার এসেছে দুজনের সন্তান কেশব। বর্তমানে স্বামী সন্তান নিয়েই মধুবনীর সুখের সংসার। ছেলে কেশব হবার পর থেকে যদিও টেলিভিশনের পর্দায় মধুবনীকে খুব একটা দেখা যাচ্ছে না। মধুবনীর ফ্যানরা তো মধুবনীকে ভীষণই মিস করছেন। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও মধুবনীর বর্তমানে নিজস্ব একটি পার্লার রয়েছে। কলকাতার বুকে তার নামি একটি সেলন রয়েছে। সব মিলিয়ে দুজনের সংসার ভালো মতোই চলছে।
এরই মধ্যে কেশবের সাথে মধুবনীর একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও এখন নিজের স্যালন ও সোশ্যাল মিডিয়াতে ভ্লগ ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী। সেখানেই মা ছেলের মিষ্টি মুহূর্তের সাক্ষী হয়েছেন দর্শক। দর্শক তো এই সুন্দর মুহূর্ত দেখে খুবই খুশি।
দর্শক তাঁদের একরত্তি ছেলে কেশব দুষ্টু মিষ্টি হাবভাবের জন্য দারুন জনপ্রিয়। নানাসময় দুষ্টুমি করতে তাঁকে দেখা যায়। যেমন পাকা পাকা কথা তাঁর। ঠিক তেমন দুষ্টু দুষ্টু বড়দের মত কাজ তাঁর। এটুকু বয়সেই বড়দের মত কাজ করতে ব্যস্ত সে। তাঁর মা যেন, নিজেই অবাক তাঁর কান্ড দেখে।
আরও পড়ুনঃ মেহেন্দির চোখে সন্দেহের ছায়া! দুর্গাকে ধরতে ফাঁদ পাতলো সে! মেহেন্দিকে চরম বোকা বানালো দুর্গা! দুর্ধর্ষ আজকের পর্ব
ভিডিওতে মায়ের সাথে রান্নবাটি খেলতে দেখা যাচ্ছে কেশবকে। এই মা মধুবনীও ছেলের সাথে খেলায় মত্ত। খেলতে খেলতেই কেশব মাকে রান্নায় সাহায্য করার জন্য ৪০০০ টাকা পারিশ্রমিক চেয়ে বসে। ছেলের মুখে এমন কথা শুনে তো অবাক মধুবনী। আর মা ছেলের এই মিষ্টি ভ্লগ ভিডিও দেখে তো দর্শক খুবই খুশি।

