মেহেন্দির চোখে সন্দেহের ছায়া! দুর্গাকে ধরতে ফাঁদ পাতলো সে! মেহেন্দিকে চরম বোকা বানালো দুর্গা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) প্রতিদিনই দর্শকদের উপহার দিচ্ছে একের পর এক চমক। অপরাধী ধরার মিশনে ছদ্মবেশে নায়িকা দুর্গা এখন তার মা জগদ্ধাত্রীর ভূমিকায়। সত্যি আর ছলনার লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে, কীভাবে দুর্গা নিজের পরিচয় লুকিয়ে অপরাধীদের শাস্তি দিতে পারবে, সেটাই এখন গল্পের মূল আকর্ষণ।

আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, দুর্গা তার বাবাকে জানাবে— অপরাধীদের শাস্তি দিতে হলে প্রমাণ চাই। উত্তরে স্বয়ম্ভু জানতে চাইবে, দুর্গার পরিকল্পনা কী? তখন দুর্গা জানায়, আর পরিকল্পনা ! ডাইনিং টেবিলে বসে সবাই একে একে জিজ্ঞাসা করছিল এবং এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করেছে যাতে তারা বুঝতে পারে আমি জগদ্ধাত্রী কিনা, এবং দুর্গা সব প্রশ্নের উত্তর একেবারে সঠিক মত দিতে পেরেছে। স্বয়ম্ভু তখন অবাক হয়ে যায় এবং দুর্গাকে জিজ্ঞাসা করে তুই সব প্রশ্নের উত্তর কিভাবে জানলি? উত্তরে দুর্গা জানায় কৌশিকী মুখার্জীর আগাম সতর্কবার্তার জন্যই সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে।

জগদ্ধাত্রী, Jagaddhatri, Jagaddhatri today episode 5 july, জগদ্ধাত্রী আজকের পর্ব ৫ জুলাই, zee Bangla, জি বাংলা

অন্যদিকে বৈদেহী মুখার্জী রাজনাথকে জানায়, জগদ্ধাত্রী এখন সম্পূর্ণ সুস্থ, সবার সঙ্গে কফি খাচ্ছে এবং নির্ভুলভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে। রাজনাথ বিশ্বাস না করলেও, ঠিক সেই সময় দুর্গা নিজের রূপে হাজির হয়। কিন্তু এই তাড়াহুড়োর মাঝে দুর্গা ভুল করে যায় চুরি খুলতে, যা তার ছদ্মবেশ ধরে ফেলতে পারে। কৌশিকী মুখার্জী বিষয়টি সামলে নেয় এবং দুর্গাকে দ্রুত জগদ্ধাত্রীর ঘরে পাঠায়।

এদিকে মেহেন্দি জানায়, কিছুক্ষণ আগেই জগদ্ধাত্রী সবার সঙ্গে কথা বলেছে, তাহলে এখন দুর্গার মায়ের ঘরে যাওয়া মানে সন্দেহজনক। সন্দেহ আরও ঘনীভূত হয়। স্বয়ম্ভু দুর্গাকে ফোনে জানায়, যদি কেউ হঠাৎ ঘরে ঢুকে পড়ে, তখন কী করবে? দুর্গা আত্মবিশ্বাসের সঙ্গে জানায়—সব সামলে নেবে। তবে মেহেন্দি যখন সত্যি সত্যি ঘরের দিকে এগোতে থাকে, কৌশিকী মুখার্জী ফোনে দুর্গাকে সতর্ক করে।

আরও পড়ুনঃ কমলিনীর জন্মদিনে নতুনের সেরা উপহার! ডলের সব আশা ভেঙ্গে কমলিনীর দিকে হাত বাড়িয়ে দিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব!

পরবর্তী পর্বে দেখা যাবে, মেহেন্দির সন্দেহ দূর করতে দুর্গা এমন অভিনয় করবে, যাতে বড় বড় অভিনেত্রীরাও হার মানে। একই সঙ্গে নিজের চরিত্র এবং জগদ্ধাত্রীর ভূমিকাকে কিভাবে দক্ষতার সঙ্গে ব্যালেন্স করে দুর্গা সামনে আসবে, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। এবার কি ধরা পড়বে দুর্গা, নাকি আবার একবার অপরাধীদের বোকা বানাবে? উত্তরের জন্য চোখ রাখতে হবে পরের পর্বে।

Back to top button