‘লোকে পূর্বপুরুষদের কথা বলে, পূর্ব নারীদের কথা কেউ বলে না…’ পূর্ব জন্ম নিয়ে অকপটে বাচিক শিল্পী ঊর্মিমালা বসু!

চার দশকেরও বেশি সময় ধরে ছবি আঁকা, আবৃত্তির কাজটি করে চলেছেন বাচিক শিল্পী জগন্নাথ বসু (Jagannath Basu) এবং ঊর্মিমালা বসু (Urmimala Basu)। বাংলা শ্রুতিনাটক ও আবৃত্তি জগতের জনপ্রিয় দম্পতি তারা। বাংলা শ্রুতিনাটক ও আবৃত্তি নিয়ে দীর্ঘ দিন চর্চা করছেন ঊর্মিমালা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন ঊর্মিমালা। সেখানেই ভাগ করে নিয়েছেন নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা।

শিল্পীর বিয়ে হয়েছে এক সম্ভ্রান্ত একান্নবর্তী পরিবারে। সেখানে নানান মত বিরোধ, নিয়ম ছিল। সে সমস্ত কিছু মানিয়ে নিয়ে তিনি নিজের মতো করে জীবন কাটিয়েছেন। কখনো কারো বিরোধ করেননি। মতের মিল না হলে কখনো ঝগড়া করেননি। নিজের কাজে বুঝিয়ে দিয়েছেন যে তিনি পছন্দ করতেন না। নিজের মতো করে থেকেছেন সব সময়। এছাড়াও নিজের জীবনের প্রথম প্রেম নিয়ে অকপটে জানিয়েছেন তার জীবনের প্রথম প্রেম ছিল ভুল। সেটা এখন আর বলতে তার কোন দ্বিধা নেই। কারণ সেই প্রেমে কোন গ্রোথ ছিল না।

এরপর ঊর্মিমালার আলাপ হয় জগন্নাথ বসুর সঙ্গে। জগন্নাথ বসু তাকে বিয়ে করার আগে শর্ত দিয়ে দিলেন চাকরি করতে হবে, তবেই তার বিয়ে করবে। এরপর এই ঊর্মিমালা কলেজে চাকরি পান সেখানে ইংরেজি পড়াতেন তিনি। এরপর বিয়ে করেন দুজনে।

এছাড়াও বর্তমানে কুম্ভ মেলা নিয়ে যেই ধরনের বাড়াবাড়ি শুরু হয়েছে সেই নিয়ে খারাপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কুম্ভ মেলায় গিয়ে তার অভিজ্ঞতা খুব একটা সুখের নয়। একথা যদি এখন বলা হয় তাহলে কলকাতা থেকে হয়তো তাকে তাড়িয়ে দেবে। কারন কুম্ভ মেলায় স্নানে গিয়ে তিনি অনেকের বর্জ্য পদার্থ দেখেছেন সেই একটা বাজে অভিজ্ঞতা রয়েছে তার।

আরও পড়ুনঃ শুধুমাত্র গান নয়, বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন হেমন্ত মুখোপাধ্যায়! জানেন কিংবদন্তি গায়কের একমাত্র ছবির নাম কি?

এছাড়াও ঊর্মিমালার সব সময় মনে হয় সবসময় সবাই পূর্বপুরুষদের কথা বলে পূর্বনারীদের কথা তো কেউ বলে না। সেখানেই তার আপত্তি। যখনই যেই বিষয় নিয়ে তার মনে প্রশ্ন উঠেছে তখনই সেই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। কখনো রাগ করেননি, চেপে রাখেননি। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছেন এমনকি বর্তমান সময়েও মেয়েদের নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। আগে যেমন মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। এখনো তার কাছে আসা অনেক ছাত্রীর বাবারা বলেন মেয়ের বয়স ২৪ হয়ে যাচ্ছে বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তখন তিনি বলেন আগে চাকরি পাক তারপর বিয়ে এই জন্য অনেকেই তার উপর রাগও করেন। সব মিলিয়ে এখনো শিল্পী নিজের মধ্যে প্রতিবাদী সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন।

Back to top button