টলিপাড়ায় আবারও ত্রিকোণ প্রেম! জনপ্রিয় নায়িকার প্রেমে হাবুডুবু ভাস্বর এবং বিশ্বনাথ! কে এই অভিনেত্রী?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film industry) ত্রিকোণ প্রেমের সম্পর্ক নতুন নয়। বহু বছর ধরে এই ধরনের নানান খবর আমরা শুনে আসছি। অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। এই ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে ভেঙেছে কত সম্পর্ক, সংসার। সম্প্রতি সেরকমই আরও একটি ঘটনা ঘটলো খোদ টলিউডে (Tollywood)।
টলিউডের অন্দরমহলেও একরকম অনেক গল্পই রয়েছে যেগুলোর কয়েকটা গল্প আমরা শুনেছি আর কয়েকটা গল্প আমাদের কাছে অজানা। এবারে টলিউডের দুই অভিনেতা জড়িয়ে পড়লেন এই ঘটনায়। টলিউডের সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা।
টলিউডের সেই দুই জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্বর চ্যাটার্জী এবং বিশ্বনাথ বসু। ভাস্বর বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন গত কয়েক বছর ধরে। অভিনেতা নিজের বৈবাহিক জীবনে বহুবছর আগেই ইতি টেনেছেন। কিন্তু বিশ্বনাথ বিবাহিত, স্ত্রী সন্তান নিয়ে তার সুখের সংসার। তবে হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা কেউই আশা করেননি। একই অভিনেত্রীর প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন দুই জনপ্রিয় অভিনেতা।
তবে ঘাবড়াবেন না ঘটনাটি একেবারেই বাস্তবে ঘটেনি। টলিপাড়ার দুই অভিনেতা এবার একই ছবির দুই মুখ্য চরিত্রে। নতুন গল্পে একসাথে আসছে অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অসহ্য’। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন দীপান্বিতা সেনগুপ্ত। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চ্যাটার্জি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত নিজেই।
আরও পড়ুনঃ কেঁচো খুঁড়তে কেউটে! রায়ানকে বাঁচাতে গিয়ে পারুলের মুখোমুখি তুর্য! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
ছবির গল্পে ভাস্বর ওরফে ‘বর্ণ’ ও দীপান্বিতা ওরফে ‘রাই’-এর পনেরো বছরের দাম্পত্য। সময়ের সঙ্গে সঙ্গে ক্লান্তি জন্মেছে তাঁদের সম্পর্কে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্যের তিক্ততা দিনের পর দিন আরও বেড়ে চলছে। তাই রাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, রাইয়ের কলেজের বন্ধু ‘অনুভব’। এই চরিত্রে দর্শক দেখবেন বিশ্বনাথ বসুকে। অনুভবকে নিজের সাংসারিক অশান্তির কথা জানায় রাই। অনুভবের সঙ্গে মন খোলা আড্ডায় নিজেকে আবারও নতুন করে খুঁজে পায় সে। চলতি মাসে ছবির শুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে, তাঁরা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গানের দায়িত্বে ছিলেন সুজয় ভৌমিক।

