কেঁচো খুঁড়তে কেউটে! রায়ানকে বাঁচাতে গিয়ে পারুলের মুখোমুখি তুর্য! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে হাসপাতালে পৌঁছে রায়ান সবাইকে বলে দেয় শিরিনের কেবিনের বাইরে কড়া পাহারা রাখতে হবে। প্রফেসর যেহেতু পারুলকে বিশ্বাস করে আরো দুদিন সময় দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার এই দু দিনের মধ্যে নিশ্চয়ই কোন প্রমাণ জোগাড়ের চেষ্টা করবে পারুল। তাই কোনোভাবেই যেন এই কেবিনে কাউকে ঢুকতে না দেওয়া হয়। তাই জন্য সবাই মিলে শিরিনের কেবিনের বাইরে পাহারা দিতে থাকে।

Bengali serial

এরই মাঝে ছদ্দবেশে ঢুকে পড়ে পারুল। কিন্তু ধরা পড়ে যায় রায়ানের হাতে। এরপরই শুরু হয়ে যায় পারুল রায়ানের যুদ্ধ। হাসপাতালের সব লোকজন জড়ো হয়ে যায়। এমনকি পারুলকে পুলিশে দেওয়ার কথাও বলে। কিন্তু পুলিশের কথা শুনে ঘাবড়ে যায় রায়ান। পারুল তখন বলে সে যখন অন্যায় করেছে তাহলে তাকে পুলিশে দেওয়া হোক। পারুল জানে পুলিশ আসলে আসল সত্যি বেরিয়ে আসবে। আর রায়ান সেটা কিছুতেই হতে দেবে না। এরপর হাসপাতালের গার্ডদের দিয়ে পারুলকে বের করে দেয়।

পারুল বেরিয়ে এলে তার বন্ধুরা জিজ্ঞাসা করে পারুল কোনো প্রমাণ পেলো কি না। কিন্তু পারুল ব্যর্থ হয়েছে শুনে সবার মন খারাপ হয়ে যায়। তারপর তুর্য এসে পারুলকে বলে সে পারুলকে সাহায্য করবে। অন্যদিকে শিরিনের বন্ধুরা একে একে বাড়ি চলে যায়, কিন্তু রায়ান থেকে যায়। এদিকে তুর্য আর পারুল পেশেন্ট পার্টি সেজে ঢোকে হাসপাতালে। রায়ানের বন্ধুরা তাদের দেখলেও চিনতে পারে না।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! চির বিদায় জানালো পথ চলার সাথী! প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী অনন্যা গুহ!

তাই তুর্যরা ঢুকে পড়ে হাসপাতালে। এরপর পারুল রায়ানের বোনকে ফোন করে বলে রায়ান শিরিনের কাছে আছে তাকে যেভাবেই হোক বাড়ি নিয়ে যেতে হবে, তাই দাদুকে বলেও এই কাজ সম্ভব। এরপর রায়ানের মা রায়ানকে ফোন করে বলে এক্ষুনি বাড়ি আসতে নাহলে দাদু ভীষণ রেগে যাবে। দাদুর ভয়ে রায়ান বাড়ি চলে যায়, আর শিরিনকে সাবধানে থাকতে বলে। এদিকে হাসপাতাল থেকে বেরোনোর সময় রায়ানের মনে হয় সেখানে ওমকারকে দেখলো। এই ভেবেই রায়ানের ভয় হয় পারুল এসেছে কিনা। এদিকে তুর্য তো রায়ানকে মারার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কিন্তু পারুল ঠিক সময় এসে বাঁচিয়ে নেয় রায়ানকে। আর পারুল সন্দেহ করে রায়ানকে যে মারতে এসেছিল আর ডিকে কে যে খুন করেছে সেটা একজনই। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button