“যারা আমার ভালো চায়নি তাদের ভালো থাকার দরকার নেই”- সর্বসমক্ষে নিন্দুকদের নিশানা স্বস্তিকার!

বাংলা চলচ্চিত্র জগতের দুইজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মমতা শঙ্কর (Mamata Shankar) এবং স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। দুইজন দুই জেনারেশনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং দর্শকদের মন জয় করে নিয়েছে।
খুব তাড়াতাড়ি হল এবং ওটিটি এই দুই জায়গাতেই আসতে চলেছে তাদের অভিনীত বিজয়ার পরে। এই ছবিটিতে তারা নিজেদের অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে নেওয়া এক সাক্ষাৎকারে একটি ছোটখাটো ডিবেটের মধ্যে দিয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করলেন তারা।
আরো পড়ুন:শেষ থেকে শুরু! ইচ্ছে পুতুলে আসছে নতুন অধ্যায়, পাল্টে যাবে ধারাবাহিকের গল্প, টিভির আগেই ফাঁস গল্প
দর্শকরা জানেন, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং মমতা শংকর দুজনেই দুই জেনারেশন থেকে অবস্থান করেন। তাই দুজনের মধ্যে মতপার্থক্য বিরাট। এই সাক্ষাৎকারে পিরিয়ডস নিয়ে কথা উঠতেই মমতা শঙ্কর জানান, কিছু কিছু জিনিসে ছেলে এবং মেয়েদের মধ্যে পর্দা থাকাই ভালো। অন্যদিকে স্বস্তিকা এর সাথে একেবারেই ভিন্নমত প্রকাশ করেন। তার মতে এই বিষয়টি সবার জানা উচিত।
স্বস্তিকা বলেন, হাত কাটা ব্লাউজ পড়লে তার হাত মোটা লাগে আর এটা নিয়ে সমালোচনাও হয় কিন্তু তিনি সেই ভয়টা অতিক্রম করে এসেছেন। তিনি নিজে না পারলে আর পাঁচটা মেয়ের থেকে কিভাবে আশা করবেন যে তারাও পারবে? একদিকে মমতা শংকর নিজের ছেলেমেয়েদের অভিনয় জগতে আনতে অত্যন্ত উদ্যোগী কিন্তু স্বস্তিকা কোনভাবেই চান না, তার মেয়ে অভিনয় এর এই অনিশ্চিত জগতে আসুক।
সৌ: আনন্দবাজার অনলাইন
মমতা শংকর বলেন, তিনি চান সবাই ভালো থাকুক। যারা ভালো চাইছে তারাও ভালো থাকুক যারা চাইছে না, তারাও ভালো থাকুক কিন্তু এক্ষেত্রে এক মজার মন্তব্য করেন অভিনেত্রী স্বস্তিকা। তিনি বলেন, “আমার যারা ভালো চায়নি তাদের ভালো থাকার দরকার নেই।” তার কথার মধ্যে দিয়ে বারবার স্পষ্টবাদী সত্তা ফুটে ওঠে।

