শেষ থেকে শুরু! ইচ্ছে পুতুলে আসছে নতুন অধ্যায়, পাল্টে যাবে ধারাবাহিকের গল্প, টিভির আগেই ফাঁস গল্প

জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক থেকে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শক মহলে। ঠিক যতটা তিক্ততার সাথে শুরু হয়েছিল এই মেগা, বর্তমানে তার থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছে দর্শকমহলের কাছে।

বর্তমান গল্প অনুযায়ী, ডিভোর্সের আর বাকি ৬ মাস। বিচারকের দেওয়া রায় অনুযায়ী, কোনভাবে একসঙ্গে থাকা সম্ভব না হলে এই ৬ মাস পরেই আলাদা হয়ে যেতে পারে তারা। মনে মনে মেঘ থেকে যেতে চাইছিল কিন্তু নীল এবার সব ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছে।

আরো পড়ুন: “এটা যেনো কোনো ভাবেই মেঘ না জানতে পারে”- নীলের কথায় হতাশ গোটা পরিবার, কান্নায় ভেঙে পড়লো ঠাম্মি!

যদিও এসব কিছু মেঘ জানতো না, নীল খুব ঠান্ডা মাথায়, লুকিয়ে চুরিয়ে সবটা করছে যাতে কেউ জানতে না পারে। বাড়ির লোকেরা আন্দাজ করেছে যে নীল অনেক দূরে চলে যাচ্ছে চিরকালের জন্য। সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যায়, অনেক দূরে চলে যাচ্ছে নীল।

সবটা জানতে পেরে তাকে আটকাতে ছুটে গিয়েছে মেঘ। তবে তার আগেই ছেড়ে দেবে নীলের ট্রেন। দেখা হওয়ার আগেই আলাদা হয়ে যাবে দুজনে। তবে কি এমনটাই ঘটতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে? এমনভাবে বিচ্ছেদ ঘটবে তাদের?

যতদূর জানা যাচ্ছে এমন কিছুই হবে না। যাওয়ার আগেই নীলকে আটকে নেবে মেঘ। তারপরেই তাদের দুজনের মিল ঘটবে। এতদিনকার সমস্ত মান অভিমান হলে আবার নতুন করে শুরু করবে মেঘ নীল। তাদের জীবনের পাশাপাশি ধারাবাহিককেও আসবে নতুন অধ্যায়। আবার হবে শেষ থেকে শুরু।

Back to top button