‘মিমিকে হ্যান্ডেল করা খুব কঠিন, ওর খুব অ্যাটিটিউড!’, বিস্ফোরক শিবপ্রসাদ!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রীর কর্মজীবন থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন সবকিছু নিয়েই মাঝে মধ্যেই চর্চা হয়। অভিনয় জীবন, রাজনৈতিক জীবন সবকিছুই বেশ ভালই চলছে তার।

তবে মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। রাজনৈতিক কারণ হোক বা ব্যক্তিগত কারণ হোক মাঝেমধ্যে নানান সমালোচনা হতে থাকে অভিনেত্রীর নামে। অভিনেত্রী আসলে জলপাইগুড়ির মেয়ে। প্রাথমিক পড়াশোনা শেষ করার পর অভিনেত্রী কলকাতায় এসে আশুতোষ কলেজে পড়াশোনা শেষ করেন।

তবে কিছুদিন আগে অভিনেত্রীর সম্পর্কে টলিপাড়ার জনপ্রিয় পরিচালক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। মিমি সম্পর্কে পরিচালক এমন মন্তব্য করবেন সেটা কেউ ভাবতেই পারেনি। টলিপাড়ার সেই জনপ্রিয় পরিচালক হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালকের বিস্ফোরক দাবি শুনে ক্ষেপে উঠেছেন মিমির একাংশ ভক্তরা।

শিবপ্রসাদের সাথে একাধিক ছবিতে কাজ করেছেন মিমি। পোস্ত, রক্তবীজ এর মতন বেশকিছু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তারা। এই একসাথে কাজের অভিজ্ঞতা থেকেই শিবপ্রসাদ বলেছেন “মিমিকে হ্যান্ডেল করা খুবই কঠিন, মিমির খুব অ্যাটিটিউড। ওর লাঞ্চ ঠিক সময় না এলে ও সেট ছেড়ে বেরিয়ে যায়।”

আরও পড়ুনঃ “হাসপাতালে যাবার দিন, সেখান থেকে ‘না ফেরার’ দিন”- বাবার জন্মদিনে আবেগপ্রবণ স্বস্তিকা!

আসলে পরিচালক এই কথাগুলো মিমির প্রশংসা করেই বলেছিলেন। পরিচালক বলেছেন “মিমি সবকিছু ভীষণ ভালভাবে মেন্টেন করতে পারে। সময় মেনে চলে খুব। ওকে যেই টাইমে আসতে বলা হয় তখনই চলে আসে ঠিক সময়ে।”

Back to top button