“হাসপাতালে যাবার দিন, সেখান থেকে ‘না ফেরার’ দিন”- বাবার জন্মদিনে আবেগপ্রবণ স্বস্তিকা!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কয়েক দশক ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) অভিনয় করছেন অভিনেত্রী। বছরের পর বছর ধরে দর্শককে দিয়ে এসেছেন একাধিক সুপার হিট ছবি। প্রসেনজিৎ, জিৎ সহ টলিউডের নামি সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন একসময়। এখনো বড় বড় পরিচালক, অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন।

তবে এত কিছুর পরেও অভিনেত্রীর জীবনে আজকের দিনটা ভীষণই বিশেষ একটি দিন। আজকের দিনেই অভিনেত্রীর কাছের মানুষের শুভ জন্মদিন। ২০২০ সালের ১১ মার্চ প্রয়াত হন সন্তু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল মোহর ধারাবাহিকে।

বড় পর্দার পাশাপাশি ‘ইষ্টিকুটুম’, ‘জলনূপুর’, ‘কুসুমদোলা’, ‘অন্দরমহল’-সহ অসংখ্য সিরিয়ালে অভিনয় করেছেন সন্তু। এছাড়াও বড় পর্দায় একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেতা। আজ বাবার জন্মদিকে বিশেষ কিছু কথা বাবার উদ্দেশ্যে বলেছেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন “হ্যাপি বার্থডে বাবা। কোথায় আছো সে তো জানি না। কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানি না। আশা করি কেউ নিশ্চয়ই আছে, আমার মতো করে তোমায় আগলে রেখেছে। প্রতি বছরের মতো, এবারেও নতুন ফতুয়া-লুঙ্গি পরো। খাদির দোকানে গেলে, গেরুয়া রংয়ের কোনও কাপড় দেখলেই মনে হয় তোমার জন্য একটা পাঞ্জাবি বানাতে দিই, তার পর মুহূর্তেই মনে পড়ে, তুমি তো নেই। আজ সন্ধে নামলে দু’ পাত্তর ব্যালেন্টাইন খেও। কত ভালোবাসতে। পৃথিবীর এত জায়গায় যাই, যত ভালো স্কচ-ই কিনে আনি না কেন, সেই ব্যালেন্টাইনটাই সেরা। তোমার আর মায়ের না থাকাতে বাড়িতে খাওয়া-দাওয়া, লোকজন এর আসা-যাওয়া, আনন্দ উৎসব প্রায় উঠে গিয়েছে বললেই চলে। ঠিক ওই গানটার মতো – এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া।”

আরও পড়ুনঃ “স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাবা চলে গেল, কিছুই দেখে যেতে পারলো না”- বাবার অকাল প্রয়াণে আজও মন কাঁদে পরিণীতার!

অভিনেত্রী আরও বলেন “১৩ জানুয়ারি- এই দিনটা আমার কাছে আজীবন ‘আমার বাবার জন্মদিন’ হয়েই রয়ে যাবে। অবশ্য শুধু একটা দিন কেন? বাকি বছরের অজস্র দিনগুলো ও তোমাদের দুজনের দিন হয়েই রয়ে গিয়েছে। জন্মদিন, বেড়াতে যাওয়ার দিন, অসুখ করার দিন, হাসপাতালে যাওয়ার দিন, সেখান থেকে ফেরার দিন, না ফেরার দিন এইসব।”

Back to top button