দর্শকদের জন্য বিরাট সংবাদ! এইবার বলিউডে সালমান খানের বিপরীতে ডাক পেলেন এই টলি অভিনেত্রী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা টলিউড থেকে বলিউডের কাজ পেয়েছেন। যারা এখনো টলিউডের কাজের পাশাপাশি বলিউড এবং হলিউডেরও কাজ করে চলেছেন দাপটের সঙ্গে। তার মধ্যে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) আরো অনেকে। বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো দিনের অভিনেতা অভিনেত্রীরা বর্তমানে বলিউড ছবিতে কাজ করছেন। অনেক অভিনেত্রীও রয়েছেন যারা বলিউডে কাজ করছেন তার মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তবে বর্তমানে বাংলা ছবির অভিনেত্রীদের বলিউডের সেরকম ভাবে দেখা যাচ্ছে না। বলিউডে কাজ করার ইচ্ছে থাকলেও সুযোগ পাচ্ছে না। কিন্তু এবার সেই সুবর্ণ সুযোগ পেলেন টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী।

বলিউডে কাজ পাওয়া খুব একটা সহজ নয়। কারণ বলিউডে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা আগে থেকেই তাদের নিজেদের জায়গা শক্ত করে ধরে রেখেছে। তাই নতুন করে কোন অভিনেত্রী বাংলা থেকে গিয়ে কাজ করবেন সেটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে এবারে বাংলার এক অভিনেত্রী সেই অসম্ভবকে সম্ভব করে তুললো।

টলিউড সেই অভিনেত্রী বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন। অভিনেত্রী আর কেউ নন সকলের পরিচিত দেবচন্দ্রিমা সিংহ রায়। দেবচন্দ্রিমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিক, সিনেমা এবং একাধিক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে দেবচন্দ্রিমা কে। দাপটের সঙ্গে এখন টলিউডের কাজ করে চলেছেন অভিনেত্রী। কিছুদিন আগে মুম্বাইতে পারি দিয়েছেন, সেখানে এখন একটি হিন্দি ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এবারে অভিনেত্রীর কাছে সুযোগ এলো ভাইজানের সাথে কাজ করা।

আমাদের প্রত্যেকের মাঝে বিগবস একটি অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো। কম বেশি সকলেই বিগ বস দেখতে ভালোবাসে। এবারে সেই বিগ বসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন দেবচন্দ্রিমা। তবে কি বিগ বসের পরবর্তী সিজনে দেবচন্দ্রিমাকে দেখা যাবে প্রতিযোগী হিসেবে?

আরও পড়ুন: নেপোটিজমের ফসল! দেবচন্দ্রিমা, দিতিপ্রিয়াদের বেলায় নেই প্রচার! সৌমিতৃষাকে নিয়ে তুমুল আদেখলাপনা জনপ্রিয় চ্যানেলের

এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন “আমার কাছে বিগ বস থেকে ফোন এসেছিল। তবে আমি এক্ষুনি করতে চাইনা। আমি মুম্বইতে আগে নাম বানাতে চাই। দেবচন্দ্রিমাকে কেউ জানেনা এখানে। আমি একটু হলেও জানাতে চাই যে কে আসছে। দেবচন্দ্রিমা মানুষটা কে এটা একটু জানাতে চাই। এইবছর না হোক পরেরবছর। তবে আমার যাওয়ার পরিকল্পনা আছে।” সুতরাং বোঝা গেছে এই সিজনে না হলেও পরবর্তী কোন এক সিজনে দেবচন্দ্রিমাকে অবশ্যই দেখতে পাবেন দর্শক।

Back to top button