রোজ খেতেন বকুনি! টিকে থাকতে চোখে জল নিয়ে চালিয়ে গেছেন লড়াই! কেমনে ছিল মুর্শিদাবাদের সাদাসিধে মেয়েটার ফুলকি হয়ে ওঠার লড়াই?

‘ফুলকি’ (Phulki), নামটা শুনলেই মনে পড়ে যায় ছটফটে চঞ্চল প্রাণবন্ত একটা ছোট্টো মেয়ে। যে কিনা তোয়াক্কা করে না কাউকেই, মন ভরে ভালোবাসতে জানে সবাইকে। আচ্ছা, ফুলকি অর্থাৎ দিব্যানী মন্ডল (Divyani Mondal) কি আসলে বাস্তব জীবনে এই রকম?
খোঁজ নিয়ে জানা গেছে মুর্শিদাবাদের মেয়ে দিব্যানী অভিনয়ের অ-ও জানতেন না কিন্তু প্রথম সিরিয়ালেই মুখ্য ভূমিকায় অভিনয় করে হিট হলেন এই অভিনেত্রী। তবে, ফুলকি কিন্তু দিব্যানীর প্রথম কাজ নয়। প্রাথমিকভাবে অভিনেত্রী একটি মিউজিক ভিডিওতে কাজ করার পর ধারাবাহিকের সুযোগ পায়।
অভিনেত্রী জানিয়েছেন তার পরিবারের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বাড়ির মেয়ে থাকবে সংস্কৃতির দুনিয়ায়। তাই, মিউজিক ভিডিওর জন্য যখন নতুন মুখ খোঁজা হচ্ছিল অভিনেত্রীর মাইন তখন তাঁর ছবি পাঠায় ভিডিও নির্মাতাদের কাছে। ব্যাস তারপরেই দিব্যানীর ক্যারিয়ারের গাড়ি গড়াতে শুরু করে। মিউজিক ভিডিও চলাকালীন অভিনেত্রী ইংলিশ অনার্স নিয়ে ফাস্ট ইয়ারে পড়ত। কিন্তু, সিরিয়ালের কাজের চাপে পড়াশোনা ছাড়তে হয় মাঝপথে।
দিব্যানী কাজের সূত্র এখন পাকাপাকিভাবে কলকাতাতেই বাসা বেঁধেছেন। তবে, অভিনেত্রীর মামা-মামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তাই তারও বরাবরের ইচ্ছা ছিল পরিচালনা নিয়ে পড়াশোনা করার। কিন্তু, ভগবানের খেলায় মাত দিতে পারে কার সাধ্যি আছে? তাই, ভাগ্যের ফেরে হয়ে গেলেন সিরিয়ালের হিরোইন।
তবে, পর্দায় যে প্রাণোচ্ছল ফুলকিকে দেখা যায় সে কি আদতে বাস্তব জীবনে এমন কিনা এই নিয়ে জানার আগ্রহ রয়েছে অনেকেরই। শোনা যায় অভিনেত্রী বাস্তবে একেবারেই ফুলকির বিপরীত। স্বভাবে শান্তশিষ্ট হলেও ফুলকি কিন্তু ব্ল্যাক বেল্টার। ক্যারাটে হওয়ার সুবাদে অভিনেত্রী ডামি ছাড়াই অভিনয় করেন। কানাঘুশো শোনা যায়, অভিনেত্রী প্রথমদিকে সাত হাজার টাকা পারিশ্রমিক পেলেও বর্তমানে তিনি প্রায় এক লক্ষ বারো হাজার টাকা পারিশ্রমিক পান। প্রথম ফ্লোরে আসা সেই ছোট্টো দিব্যানী আগে অভিনয় করার সময় রোজ বকুনি খেতেন কিন্তু আজ অভিনয়ে পাকাপোক্ত।
আরও পড়ুনঃ মায়ের ইচ্ছে পূরণ করলেন অভিনেতা সায়ক! মাকে উপহার দিলের স্বপ্নের বাড়ি! ছেলের কান্ড দেখে মায়ের চোখে জল!
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী একেবারে অন্যরকমের। শুনলে অবাক হবে, অভিনেত্রী সেই ১৫ বছর বয়স থেকে নিরামিষাশী। বাড়িতে ৫টি গোপাল ও ১টি রাধারানী থাকার দরুন ছোটো থেকে বন্ধু পাতিয়েছে তাদেরই। মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার সময় সঙ্গে করে কাঠের রাধা-কৃষ্ণর মূর্তিকেও নিয়ে এসেছেন। তবে, ইন্ড্রাস্ট্রিতে এর আগেও এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরা এসেছেন যাঁরা এক দমকায় হিট হলেও পরে তারা হারিয়ে গেছে অচেনা মুখের ভীড়ে।

