মায়ের ইচ্ছে পূরণ করলেন অভিনেতা সায়ক! মাকে উপহার দিলের স্বপ্নের বাড়ি! ছেলের কান্ড দেখে মায়ের চোখে জল!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে (Television Industry) বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা।
ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে নিত্যদিনের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। তবে এবারে মায়ের জন্য বিশেষ উপহার দিলেন সায়ক। অভিনেতার মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। দীর্ঘদিন ধরেই সায়কের ফ্যানরা টেলিভিশনের পর্দায় তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে করছিলেন। অবশেষে বর্তমানে তাকে স্টার জলসার চিরসখা ধারাবাহিকে দেখা যাচ্ছে।
এবারে সায়ক মায়ের জন্য যা করলে তাতে চোখে জল চলে এসেছে দর্শকদের। এর আগে সায়ককে ‘কাদম্বিনী’, ‘অগ্নিশিখা’, ‘সাঁঝের বাতি’ -একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। মহাপ্রভু শ্রী চৈতন্য, করুনাময়ী রানী রাসমণি ধারাবাহিকেও নিজের অসাধারণ অভিনয় করার জন্য খ্যাত তিনি।
বর্তমানে ইউটিউবে একটি ব্লগ ভিডিও চ্যানেলও রয়েছে সায়কের। সেখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন সায়ক। সেখান থেকে এতদিনে বেশ ভালো রোজগার করেছে সায়ক। আর সেই রোজগার দিয়েই এবারে নিজের মায়ের জন্য বিশেষ উপহার দিলেন সায়ক। নিজের মায়ের জন্য একটা গোটা বাড়ি কিনে দিলেন সায়ক। যা দেখে বেশ খুশি অভিনেতার ভক্তরা।
আরও পড়ুনঃ ‘আয়নাতে মুখটা দেখেছেন?’ ‘মাথায় এক গামলা তেল ঢেলে চলে এসেছে’- অভিনেত্রীকে দেখে অবাক দর্শক! স্টাইল করতে গিয়ে কটাক্ষের মুখে শুভশ্রী গাঙ্গুলী!
নিজের মাকে অনেক ছোটো থেকেই পরিশ্রম করতে দেখেছেন তিনি। মা তাকে এবং তার দাদাকে অনেক কষ্টে মানুষ করেছেন। তাই মায়ের জন্য এইটুকু করতে পেরে খুবই খুশি অভিনেতা। নিজের রোজগারে মায়ের মুখে হাসি ফুটিয়ে সত্যি গর্বিত তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সেই ব্লগ ভিডিও আপলোড করেছেন তিনি।

