স্ত্রীকে ডিভোর্স দিয়ে হাঁটুর বয়সী অভিনেত্রীকে বিয়ে! বয়সের তফাত ভুলে ১০ বছরের দাম্পত্য! ক্যা’নসারকে উপেক্ষা করে আরও শক্ত করে বাঁধলেন নিজেদের সংসার!

টলিপাড়ার পরিচিত জুটি ভরত কল এবং জয়শ্রী মুখোপাধ্যায়। বয়সে ১৮ বছরের ফারাক থাকা সত্ত্বেও তাঁদের ভালোবাসার গল্প বরাবরই ছিল আলোচনা–সমালোচনার কেন্দ্রবিন্দু। একসময় তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছিল কটাক্ষের ঝড়। কিন্তু সেই নেতিবাচকতাকে পাত্তা না দিয়ে, হাত ধরে এগিয়ে গিয়েছে দুই তারকার সম্পর্ক। দশ বছরের দাম্পত্য জীবনে পৌঁছে আজ আরও পরিণত, আরও দৃঢ় তাঁদের বন্ধন।

বিবাহবার্ষিকীর দিন একগুচ্ছ ছবি শেয়ার করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন জয়শ্রী। লিখেছেন, তাঁর কাছে ভরতের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই অমূল্য। ভরতই তাঁর বর্তমান, ভরতই তাঁর ভবিষ্যৎ। শুটিং থেকে ফিরে কেক কেটে সেই বিশেষ দিনটিকে সেলিব্রেট করেছেন তাঁরা। সঙ্গে ছিলেন ভরতের ছেলে আর্য কৌলও। ২০১৫ সালে সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন তাঁরা। এর আগে ভরতের প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে, যা ভেঙে যায় ২০০৩ সালে।

বয়সের পার্থক্যের জন্য ভরতকে বহুদিন ধরে শুনতে হয়েছে বিদ্রুপাত্মক মন্তব্য। কেউ কেউ তো তাঁদেরকে বাবা–মেয়েও বলেছেন। এক সাক্ষাৎকারে ভরত জানিয়েছিলেন, প্রথম দিকে এসব কথা তাঁকে খুবই কষ্ট দিত। পরে বুঝেছিলেন, এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানালে আরও বাড়বে বিতর্ক। তাই অবহেলা করাই শ্রেয় ভেবেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনাও বদলেছে, বদলে গেছে তাঁদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি।

একসময় ভরতের জীবনে নেমে এসেছিল বড় বিপদ। ক্যানসারের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’ শোতে তিনি খোলাখুলি বলেছিলেন, জয়শ্রীকে নিয়ে তাঁর কোনও ভয় নেই। কারণ জয়শ্রী একজন লড়াকু মানুষ। তবে বাবা হিসেবে আর্যকে স্থির জীবনে দেখে যেতে না পারার চিন্তা তাঁকে কখনও কখনও ভাবায়। তবুও তিনি চেয়েছেন ছেলের জীবনে নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত রেখে যেতে।

আরও পড়ুনঃ স্বামীর প্রথম স্ত্রী কৌরকে হিংসে করতেন হেমা? প্রথম স্ত্রীকে কি এমন দিয়েছিলেন ধর্মেন্দ্র? সত্য প্রকাশ করলেন তারকা সাংসদ!

সবকিছুর মধ্যেও জয়শ্রী ছিলেন ভরতের সবচেয়ে বড় শক্তি। ক্যানসারের কঠিন সময় থেকে পুনরুজ্জীবন—সব জায়গাতেই তিনি স্বামীকে আগলে রেখেছেন। দু’জনের সম্পর্কের উষ্ণতা, গভীরতা এবং স্বচ্ছতা সোশ্যাল মিডিয়ার প্রতিটি মুহূর্তেই স্পষ্ট। দশ বছরের বিবাহবার্ষিকী তাই শুধু উদযাপন নয়, তাঁদের প্রেম–বিশ্বাস–সহযোগিতার এক সফল প্রমাণ।

Back to top button