স্বামীর প্রথম স্ত্রী কৌরকে হিংসে করতেন হেমা? প্রথম স্ত্রীকে কি এমন দিয়েছিলেন ধর্মেন্দ্র? সত্য প্রকাশ করলেন তারকা সাংসদ!

বলিউডের স্বর্ণযুগের সুপারস্টার ধর্মেন্দ্র একসময় অগণিত নারীর হৃদয় জয়ের নায়ক ছিলেন। কিন্তু হৃদয় হারিয়েছিলেন মাত্র একজনের কাছে—হেমা মালিনীর। প্রেমের টানে তিনি ধর্ম পরিবর্তন করে দ্বিতীয়বার বিয়ে করেন। তবে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ছেড়ে যাননি। দুই সংসার, দুই নারী, দুই সম্পর্ক নিয়ে সৃষ্টি হয়েছিল অদৃশ্য টানাপড়েন। প্রকাশের সঙ্গে বিবাহিত থাকাকালীনই হেমাকে বিয়ে করা এবং দুই পরিবারের কঠিন রসায়ন সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিল।

দেওল পরিবারের সঙ্গে হেমা মালিনীর দূরত্বও কখনও গোপন ছিল না। কোনও পারিবারিক অনুষ্ঠানে দেখা যেত না হেমাকে, এমনকি তাঁর দুই কন্যাকেও নয়। ধর্মেন্দ্রর প্রয়াণের পরেও সেই দূরত্বই স্পষ্ট হয়, যখন স্মরণসভায় উপস্থিত ছিলেন না হেমা। বদলে তিনি দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতে গীতাপাঠের আয়োজন করেন। এইসব পরিস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—প্রথম স্ত্রীর প্রতি কি কখনও ঈর্ষা অনুভব করেছিলেন হেমা?

এক পুরনো সাক্ষাৎকারে প্রকাশ কৌরকে নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন হেমা মালিনী। তিনি জানিয়েছিলেন, কখনওই ধর্মেন্দ্রের অন্য পরিবারের কাছে কোনও দাবি বা প্রত্যাশা রাখেননি। তাঁর মতে, ভালোবাসা মানে শুধুই দেওয়া, সেখানে প্রতিদান বা দাবি থাকে না। ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্কের গভীরতা তাঁর কাছে এতটাই ছিল যে, অপ্রয়োজনীয় ছোটখাটো বিষয় নিয়ে কোনও দিনই অভিযোগ তোলার প্রয়োজন অনুভব করেননি তিনি।

প্রকাশের সঙ্গে কখনও সরাসরি দেখা হয়নি হেমার। দু’জনই একে অপরকে ভদ্রভাবে distance বজায় রেখে চলেছেন। অন্যদিকে জীবনের শেষ বছরগুলোতে ধর্মেন্দ্র প্রথম স্ত্রীয়ের সঙ্গেই ছিলেন। এই বিষয়েও কোনওরকম তিক্ততা অনুভব করেননি হেমা। তিনি সবসময় চেয়েছেন শান্তি এবং সম্মান বজায় থাকুক।

আরও পড়ুনঃ ছবি দেখার পরেই সব শেষ! মৃ’ত্যুর আগে ছেলের অভিনীত কোন ছবি দেখেছিলেন ধর্মেন্দ্র? ছবিতে লুকিয়ে আছে কোন রহস্য?

হেমা মালিনীর কথায়, তিনি কোনও দিনই প্রকাশ কৌরকে হিংসে করেননি। তাঁর বিশ্বাস, ঈর্ষা না থাকলেই জীবনে সুখ ধরে রাখা যায়। নিজের সম্পর্ক, নিজের বিশ্বাস এবং নিজের ভালোবাসায় তিনি বরাবরই অটল ছিলেন। তাই তাঁর দাবি—যে মানুষের হৃদয়ে হিংসা নেই, সে-ই প্রকৃত অর্থে সুখী হতে পারে।

Back to top button