পুজোর পরেই স্বামীহারা হলেন জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা রায়, প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা দেবরাজ রায়

টলি পাড়ায় নেমে এলো শোকের ছায়া। অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র পতন হলো। একসময় চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই মুখ হল অনুরাধা রায় (Anuradha Roy) এবং দেবরাজ রায় (Debraj Roy)। দুজনেই ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন একসময়। যদিও অভিনেত্রী অনুরাধা রায়কে আমরা এখনো দেখতে পাই সিনেমা, সিরিয়ালে অভিনয় করতে। বাস্তবে তারা দুজন স্বামী স্ত্রী। দেবরাজ রায় একটা সময় সিনেমা-দূরদর্শন-নাটক-রেডিয়োয় অতি পরিচিত মুখ ছিলেন। কিন্তু শেষ কয়েক বছর ধরে অভিনেতাকে আর টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাই না বা না। দীর্ঘ বেশ কয়েক বছর হলো নিজেকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে রেখে ছিলেন তিনি। এবারে চিরকালের মতন এই পৃথিবী থেকে বিদায় নিলেন দেবরাজ রায়।

টলিউড হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে

পুজো কাটতে না কাটতেই স্বামীহারা হলেন অভিনেত্রী অনুরাধা। ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। সল্টলেকে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়। জানা গেছে আগামীকাল অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা দীর্ঘদিন ধরেই। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন গত ৫ দিন ধরে। আজ সন্ধে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

anuradha roy and debraj roy

সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির হাত ধরে তাঁর সিনেমা জগতে যাত্রা শুরু হয়। ‘৮০ থেকে ‘৯০-এর দশকে সন্ধে সাতটা মানেই দূরদর্শনের পর্দায় সংবাদ পাঠক হিসেবে দেখা যেত দেবরাজ রায় কে। স্বামী-স্ত্রী দুজনেও একসঙ্গে অনেক কাজ করেছেন ‘করোটি’, ‘দেবর’, ‘চৌধুরী পরিবার’-এর মতো বহু সিনেমায় একসাথে ছিলেন তারা।

মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ ছবিতে অভিনয় করে দেবরাজ বাবু পৌঁছে গিয়েছিলেন বাঙালির ঘরে ঘরে। তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহের মতো বড় বড় সফল পরিচালকদের সঙ্গে কাজ করেছেন দেবরাজ। ‘মর্জিনা-আবদুল্লা’ ছবিতে দেবরাজের অভিনয় আজও ভোলেননি মানুষ। যে কদিন কাজ করেছেন, মানুষের মন জয় করে ছিলেন।

আরও পড়ুন: ফুলকির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাঙামতি! চলছে জোরদার টক্কর! চাপে বেঙ্গল টপার মেগা

২০১৭ সালে অভিনেতা দেবরাজ রায়ের ব্রেন স্ট্রোক হয়। এতে অভিনেতার শরীরের ডানদিক অসাড় হয়ে গিয়েছিল। এরপরই অভিনয় জগত থেকে সরে আসেন অভিনেতা। অভিনেতার হাতে-পায়ে জোর কমে গেছিল এবং হাঁটাচলা ঠিক করে করতে পারতেন না তিনি। সেই জন্যই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আজ সেই কিংবদন্তি অভিনেতাকে হারিয়ে শোকাহত গোটা টলিউড।

Back to top button